১৮৮ কোটি ভ্যাকসিন লাগবে ১৮ বছরের উর্ধ্বে সবাইকে দু'টি ডোজ দিতে: কেন্দ্র
১৮৮ কোটি ভ্যাকসিন লাগবে ১৮ বছরের উর্ধ্বে সবাইকে দু'টি ডোজ দিতে: কেন্দ্র
তৃতীয় ওয়েভের মোকাবিলার জন্য যত দ্রুত সম্ভব দেশের মোট জনসংখ্যার বড় অংশকে ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়ার পথে হাঁটছে কেন্দ্র। এ বিষয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে দেশের ১৮ বছরের উর্ধ্বে থাকা ৯৩-৯৪ কোটি মানুষকে ভ্যাকসিনের দুটি ডোজ দিতে প্রয়োজন ১৮৮ কোটি ভ্যাকসিন। পাশাপাশি কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই-এর ৩১ তারিখের মধ্যে দেশে প্রায় ৫১.৬ কোটি ভ্যাকসিন তৈরি হবে।

কেন্দ্র সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি সুপ্রিম কোর্টে জানিয়েছেন ডিসেম্বর ২০২২ এর মধ্যে এই পরিমান টিকা সম্পন্ন করতে গেলে প্রতিমাসে ৩০ কোটির বেশি ভ্যাকসিন দিতে হবে সরকারকে৷ কিছুদিন আগেই আগস্ট থেকে প্রতিদিন ১ কোটি ভ্যাকসিন দেওয়ার কথা বলেছিল কেন্দ্র৷ সেই লক্ষ্যেই অতি দ্রুত কাজ করছে সরকার, এমনটাই সুপ্রিম কোর্টে জানিয়েছেন ঐশ্বর্য।
ভ্যাকসিনের জন্য না রাজ্য, না যিনি ভ্যাকসিন নেবেন কাউকেই টাকা দিতে হবে না বলে দেশের সর্বোচ্চ আদালতে জানিয়েছেন ঐশ্বর্য৷ কেন্দ্রের অতিরিক্র সলিসিটর কোর্টে বলেন, যদি কারও বয়স ১৮ র উর্ধ্বে হয় এবং তিনি টিকা না পেয়ে থাকেন তাঁকে ফ্রিতে টিকার দু'টি ডোজ বিনামূল্যে প্রদান করবে কেন্দ্র সরকার৷
কেন্দ্রের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আরও বলা হয়, বিদেশি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা মডার্না, ফাইজার, জনসন অ্যান্ড জনসনের সঙ্গে কথা চলছে৷ পদ্ধতি মেনে এই ভ্যাকসিনগুলিকে দেশে ছাড়পত্র দেওয়া গেলে, ভ্যাকসিনেশনে আরও গতি আসবে।












Click it and Unblock the Notifications