যোগী রাজে মাফিয়ারাজ সহ্য নয়! পুলিশ এনকাউন্টারে খতম ১৮৩ জন অপরাধী
মাফিয়া রাজ একটা সময় উত্তরপ্রদেশে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল! কিন্তু সময় বদলেছে। মানুষের ভোটে সে রাজ্যের মসনদে যোগী আদিত্যনাথ।
সম্প্রতি মাফিয়াদের সতর্ক করে একেবারে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। আর এহেন হুঁশিয়ারির এক সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার গ্যাংস্টার থেকে নেতা হওয়া অতিক আহমেদের ছেলে আসাদ আহমেদকে এনকাউন্টারে খতম করা হয়। আরও এক সঙ্গীকেও খতম করা হয়েছে।

আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। দুজনই উমেশ পাল হত্যা মামলায় ওয়ান্টেড ছিলেন বলে দাবি উত্তর প্রদেশ পুলিশের। বলে রাখা প্রয়োজন, উত্তরপ্রদেশে যোগী রাজ শুরু হওয়ার পর থেকেই মাফিয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্যের মাফিয়াদের বিরুদ্ধে একাধিক এনকাউন্টারের অর্ডার দেওয়া হয়েছে।
স্পেশাল ডিজি প্রশান্ত কুমার জানিয়েছেন, গত ছয় বছরে ১৮৩ জন অপরাধীকে এনকাউন্টারে মারা হয়েছে। এক সাংবাদিকদ সম্মেলনে ওই পুলিশ কর্তা বলেন, গত ২০১৭ সাল থেকে পুলিশ এনকাউন্টারে ১৮৩ জন অপরাধী খতম হয়েছে। তবে ১৩ পুলিশ কর্মীকেও শহিদ হতে হয়েছে বলে জানিয়েছেন প্রশান্ত কুমার। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
ডিজি বলেন, আমরা সমস্ত মাফিয়াদের ক্ষেত্রেই জিরো টলারেন্স নীতি নিয়েছি। আর এই নীতি নেওয়ার ফলে অসাধারণ লাভ হয়েছে বলে জানিয়েছেন তিনি। পুলিশ কর্তা বলছেন, উমেশ পাল হত্যাকান্ডের পর পুলিশ কর্মীদেরও মারা হয়। আর এরপরেই পুলিশ আধিকারিকদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছিল। আর এরপরেই পাঁচব্যাক্তিকে সন্দেহের তালিকায় রাখা হয়। এমনকি তাদের বিরুদ্ধে পুরস্কারও ঘোষনা করা হয়। উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ এবং পুলিশ লাগাতার পুরো বিষয়টি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল।
পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার দুই তরফ থেকেই গুলি চলে। প্রথমে আসাদ গুলিবিদ্ধ হন এবং আহত হন। কিছুক্ষণ পরেই মৃত্যু হয় বলে জানানো হয়েছে। উল্লেখ্য, ২০০৫ সালে তৎকালীন বিএসপি বিধায়ক রাজু পালের হত্যার প্রধান সাক্ষী উমেশ পালকে হত্যার পর আসাদ ও গুলাম দুজনেই পলাতক ছিলেন।
ঘটনার পরেই উমেশ পালের স্ত্রী জয়া স্থানীয় থানাতে অভিযোগ জানান যে, অতিক আহমেদ, ভাই আশরফ, ছেলে আসাদ হত্যার সঙ্গে জড়িত। সহযোগী গোলামও এই ঘটনায় যুক্ত বলেও থানায় অভিযোগ জানানো হয়েছিল। আর এরপরেই এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
উত্তরপ্রদেশ জুড়ে উন্নয়নের কর্মজঙ চলছে। একাধিক কাজ চলছে। এই অবস্থায় যে কোনও ভাবে মাফিয়া রাজ বরদারস্ত নয় সেটাই একবার বুঝিয়ে দিলেন যোগী আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications