গুজরাতে ১৪ মাসের শিশুর যৌন হেনস্থা, হিংসার ঘটনায় গ্রেফতার ১৮০ জন

১৪ মাসের শিশুকে যৌন হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে গ্রেফতার করা হয়েছে ১৮০ জনকে।

১৪ মাসের শিশুকে যৌন হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে গ্রেফতার করা হয়েছে ১৮০ জনকে। মোট পাঁচটি জেলায় গোলমাল ছড়িয়েছে। বিহার ও উত্তরপ্রদেশের প্রবাসীদের বেছে বেছে আক্রমণ করা হচ্ছে। বুধবার থেকে বহু শ্রমিক যাঁরা কাজের সূত্রে গুজরাতে গিয়েছিলেন, তাঁরা বিহার ও উত্তরপ্রদেশে ফিরে গিয়েছেন।

গুজরাতে ১৪ মাসের শিশুর যৌন হেনস্থা, গ্রেফতার ১৮০ জন

পুলিশ জানিয়েছে, গান্ধীনগর, আহমেদাবাদ, পাটান, সবরকাঁথা, মেহসানায় গোলমাল ছড়িয়েছে। ধর্ষণের ঘটনার পরে একটি গোষ্ঠী গুজরাতি নন, এমন মানুষদের বেছে বেছে আক্রমণ করা হচ্ছে।

অল্পেশ ঠাকোরের গোষ্ঠী এই হামলার পিছনে রয়েছে বলে তাঁর দলের অনেক সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। তাঁদের ছাড়ানোর জন্য হুঁশিয়ারিও দিয়েছেন অল্পেশ। তাঁর তরফে কোনও নির্দেশ যায়নি। অযথা তাঁদের দোষারোপ করা হচ্ছে বলে পাল্টা রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন তিনি।

গত ২৮ সেপ্টেম্বর ১৪ মাসের একটি শিশুকন্যাকে সবরকাঁথা জেলার হিম্মতনগর টাউনে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। আহমেদাবাদ থেকে এই জায়গায় দূরত্ব ১০০ কিলোমিটার। নিগৃহীত শিশুটি ঠাকোর সম্প্রদায়ের। যার ফলে এই বিক্ষোভ ছড়িয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+