পুলিশ সেজে ফিল্মি কায়দায় হল অপহরণ, ঘটনা জানলে তাক লাগবে

মধ্যপ্রদেশে পুলিশ সেজে একটি গ্রাম থেকে এক ১৮ বছর বয়সী মহিলাকে অপহরণ করে নিয়ে যায় ৫ জন দুষ্কৃতি।

মধ্যপ্রদেশে পুলিশ সেজে একটি গ্রাম থেকে এক ১৮ বছর বয়সী মহিলাকে অপহরণ করে নিয়ে যায় ৫ জন দুষ্কৃতি। ঘটনার জেরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে ওই গ্রামে। এদিকে, ঘটনার তদন্তে নেমে একজন অপহরণকারী সম্পর্কে সমস্ত তথ্য পেয়েছে পুলিশ। অপহৃতা মেয়েটির খোঁজে চলছে জোরদার তল্লাশি।

পুলিশ সেজে ফিল্মি কায়দায় হল অপহরণ, ঘটনা জানলে তাক লাগবে

পুলিসসূত্রে খবর, শনিবার রাত ১১:৩৬ মিনিটে স্থানীয় থানায় ফোন করে ওই অভিযুক্ত সন্দেহভাজনরা জানায়, এলাকার বামহুরহা গ্রামে কেউ মারা গিয়েছে। আর সেই খবর পেয়েই , ২ জন পুলিশ সমেত একজন গাড়ির চালক এলাকায় যান। ঘটনাস্থলে যে ব্যক্তিকে মৃত বলা হয়েছিল, দেখা যায় , সে শোয়া অবস্থা থেকে উঠে দাঁড়ায়। রাতের অন্ধকারে, আশেপাশেই লুকিয়ে ছিল বাকি অভিযুক্তরা। সকলে মিলে চড়াও হয় ওই পুলিশকর্মীদের ওপর। তাঁদের হাত পা বেঁধে রেখে দেওয়া হয়। কেড়ে নেওয়া হয় পুলিশি ইউনিফর্ম।

এরপর, ওই পুলিশের গাড়িতেই ১৮ বছর বয়সী মেয়েটির বাড়ি যায় দুষ্কৃতীরা। সেখানে দরজা খুলতেই মেয়ে বাবাকে তারা জানায়, তাঁর মেয়েকে আমানগঞ্জ পুলিশ স্টেশনে নিয়ে যেতে এসেছে তাঁরা। কারণ তাঁদের বাড়ি থেকে পুলিশ স্টেশনে ভুয়ো ফোন যাচ্ছে। এমন কথা শুনে তাজ্জব হন পরিবারের সকলেই। আর তার মধ্যেই মেয়েটিকে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতি দল। তবে পুলিশ ভ্যানের জায়গায় , অন্য একটি গাড়িতে তারা চম্পট দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+