তিন সপ্তাহে উপত্যকায় নিকেশ ১৮ জঙ্গি, পুলওয়ামা পরবর্তী নানা পরিসংখ্যান পেশ সেনার

গত ২১ দিনে ১৮ জন জঙ্গিকে উপত্যকায় নিকেশ করেছে ভারতীয় সেনা।

গত ২১ দিনে ১৮ জন জঙ্গিকে উপত্যকায় নিকেশ করেছে ভারতীয় সেনা। যার মধ্যে ৮ জন পাকিস্তানি নাগরিক ছিল। পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলার পরবর্তী তিন সপ্তাহের সেনা কী করেছে তার এদিন নানা খতিয়ান পেশ করা হয়। এককথায় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, উপত্যকায় কোনওরকম নাশকতা বা বিচ্ছিন্নতা বরদাস্ত করা হবে না।

তিন সপ্তাহে উপত্যকায় নিকেশ ১৮ জঙ্গি, পুলওয়ামা পরবর্তী নানা পরিসংখ্যান পেশ সেনার

এদিন সেনা জানিয়েছে, জইশ ই মহম্মগ জঙ্গি তথা পুলওয়ামা হামলার অন্যতম চক্রী মুদাসির আহমেদ খান ওরফে মহম্মদ ভাই। তাকে ত্রালের পিংলিশ এলাকা থেকে এনকাউন্টারে নিকেশ করা হয়েছে।\

এর পাশাপাশি সেনা জানিয়েছে, ২০১৯ সালের প্রথম ৭০ দিনে ৪৪ জন জঙ্গিকে নিকেশ করা গিয়েছে। তাদের সিংহভাগ জইশ জঙ্গি ছিল। এছাড়া সীমান্তে ইতিমধ্যে ৪৭৮ বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। যা ২০১৮ সালে সারা বছরে ছিল ১৬২৯ বার।

পুলওয়ামা হামলা যাকে দিয়ে করানো হয়েছিল, সেই আদিল আহমেদ দার হামলার দিনও প্রতিনিয়ত এই মুদাসির খানের সঙ্গে সংযোগ রাখছিল। তার অঙ্গুলিহেলনেই সে হামলা চালিয়ে ৪০ জনের বেশি সিআরপিএফ জওয়ানকে শহিদ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+