মুম্বইয়ে পদপৃষ্ট হয়ে কমপক্ষে ১৮ জনের মৃত্যু, আহত ৪৫

পদপৃষ্ট হওয়ার সঠিক কারণ এখনও জানা যায়নি
পুরসভা সুত্রের খবর শুক্রবার মধ্য়রাত দেড়টা নাগাদ দাউদি বোহরা সম্প্রদায়ের অগণিত মানুষ একত্রিত হন মালাবার হিল এলাকায়। ধর্মগুরু বুরাহনুদ্দিনের বাড়ির বাইরে ভিড় করেন তারা। সেখানেই ধার্মিক নেতার মরদেহ শায়িত ছিল। সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। পদপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় কমক্ষে ১৮ জনের।
পুলিশের তরফে জানানো হয়েছে, পদপৃষ্ঠ হওয়ার কোনও স্পষ্ট কারণ জানা যায়নি। অধিকাংশ মৃতদেহকেই সাইফি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত কমপক্ষে ২০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
উল্লেখ্য,শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সিডনা মহম্মদের। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ১০২ বছর। বিশ্ব দাউদি বোহরা সম্প্রদায়ের ৫২তম প্রধান ছিলেন তিনি। শুক্রবারে রাতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় জমিয়েছিলেন।












Click it and Unblock the Notifications