পুনের কেমিক্যাল প্রস্তুত কারখানায় বিধ্বংসী আগুন, নিহত কমপক্ষে ১৮ জন, নিখোঁজ ৫ জন
পুনের কেমিক্যাল প্রস্তুত কারখানায় বিধ্বংসী আগুন
মহারাষ্ট্রের পুনের একটি কেমিক্যাল প্রস্তুত কারখানায় বিধ্বংসী আগুনে নিহত হলেন ১৮ জন। জানা গিয়েছে, পুনে থেকে ৪০ কিমি দূরে অবস্থিত উরওয়াডে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের এসভিএস অ্যাকুয়া টেকনোলজিসে আগুন ধরে যায় সোমবার।

পুনের এসপি অভিনব দেশমুখ জানিয়েছেন যে আতঙ্কিত ১৫ জন কর্মী ভেতরে ফেঁসে রয়েছেন। বড়সড় আগুন ধরে গিয়েছে তালুকা মুলশির পিরানগুটের কাছে অবস্থিত উরাওয়াডে গ্রামের এসভিএস অ্যাকুয়া সংস্থায়। তিনি জানান যে এখনও পর্যন্ত ১৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে অধিকাংশ মহিলা। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছে। এই সংস্থা জল পরিশোধনের জন্য ক্লোরিন ডিঅক্সাইড ট্যাব তৈরি করে। দমকলের আটটি ইঞ্জিন ও পুলিশ বাহিনী ঘটনাস্থানে গিয়েছে।
বিধায়ক সংগ্রাম থোপটে বলেন, 'সোমবার সকালে ৪১ জন কর্মী কাজে এসেছেন। এখন পাঁচজন জন নিখোঁজ।’ জানা গিয়েছে, সোমবার বিকেল পাঁচটা নাগাদ এই আগুন লাগে সংস্থায়। আটটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থানে দ্রুত পৌঁছায়। তবে সন্ধ্যা ৬টা ৪৩ নাগাদ আগুন নিয়ন্ত্রণে চলে আসে বলে জানা গিয়েছে। সংস্থাটি ঠান্ডা করার প্রক্রিয়া চলছে এবং দমকল কর্মীরা গোটা এলাকায় তল্লাশি ও দেহ উদ্ধারের কাজ করছেন।












Click it and Unblock the Notifications