২০১৯ লোকসভায় জয়ের লক্ষ্যে মাস্টারপ্ল্যান তৈরি বিজেপি, কাজ চলবে আগামী তিনমাস

২০১৯ লোকসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে ২০১৪ সালের ভোটের আগের প্রচারকদের নামাচ্ছে বিজেপি।

২০১৯ লোকসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে ২০১৪ সালের ভোটের আগের প্রচারকদের নামাচ্ছে বিজেপি। অগিলভি অ্যান্ড ম্যাথার, ভার্মিলিয়নের মতো সংস্থা পাঁচ বছর আগে চুটিয়ে প্রচার সেরেছিল নরেন্দ্র মোদীর হয়ে। যার নিট ফল তিন দশক পরে কেন্দ্রে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোনও দল সরকার গড়তে পেরেছিল। এবারও সেই লক্ষ্যে হাঁটছে গেরুয়া শিবির।

মোট ১৮টি সংস্থাকে দায়িত্ব

মোট ১৮টি সংস্থাকে দায়িত্ব

মোট ১৮টি সংস্থাকে দেশজুড়ে বেছে নেওয়া হয়েছে। যাঁরা ২০১৯ লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের হয়ে প্রচারে নামতে চলেছে। সেখানেই অগিলভি অ্যান্ড ম্যাথার, ক্রেয়ন, ভার্মিলিয়নের মতো সংস্থা রয়েছে।

চলছে জোর তোড়জোড়

চলছে জোর তোড়জোড়

চূড়ান্ত বাছাই হবে পরের সপ্তাহে। কেন্দ্র সরকারের যে ১৪টি বিশেষ প্রকল্প রয়েছে তা নিয়ে যাতে দেশ জুড়ে ব্যাপক প্রচার করা যায় সেজন্যই তৎপরতা দেখানো হবে প্রচারে। দেশবাসীকে এই প্রকল্পগুলি জানানোর পাশাপাশি কেন্দ্রের অবদানও তুলে ধরতে বলা হবে।

১৪টি প্রকল্পে জোর

১৪টি প্রকল্পে জোর

জনধন যোজনা, মুদ্রা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, স্বচ্ছ ভারত, ফসল বীমা যোজনা, সুরক্ষা বীমা যোজনা, অটল পেনশন যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল পেমেন্ট প্রোমোশন, আয়ুষ্মান ভারত, উজ্জ্বলা যোজনা সম্পর্কে কেন্দ্রের পদক্ষেপ প্রচার করবে এই সংস্থাগুলি।

তিন মাসের প্রচার

তিন মাসের প্রচার

এই কেন্দ্রীয় প্রকল্পগুলির প্রচার তিনমাস চালানো হবে। কীভাবে এগুলি মানুষের জীবন বদলে দিয়েছে তা জানানো হবে। টিভি, ইন্টারনেট, সংবাদপত্র সব জায়গায় আলাদা প্রচার সারা হবে। এছাড়া হোর্ডিং, জিঙ্গলস, প্রদর্শনী, পথনাটিকা ইত্যাদি নানা কাজ হবে।

পুরনো মডেলে নয়া সংযোজন

পুরনো মডেলে নয়া সংযোজন

২০১৪ সালে ইউপিএ সরকারের ব্যর্থতা ও সঙ্গে নরেন্দ্র মোদীর ভাবমূর্তি মিলে একটা ঝড় তৈরি করেছিল। এবারও সরকারের প্রাপ্তি তো বটেই পাশাপাশি বিরোধীরা ক্ষমতায় এলে কেমন দিন দেখতে হবে তা নিয়ে প্রচারে অনেকটা সময় খরচ করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+