১৮ হাজার কোটি টাকার পরিকল্পনা, ব্রহ্মপুত্রের তলায় তৈরি হবে দেশের প্রথম সড়ক রেল টানেল
ভারতের অবকাঠামো উন্নয়নের ইতিহাসে নতুন অধ্যায় সূচিত হতে চলেছে অসমে। প্রায় ১৮ হাজার ৬৬২ কোটি টাকার ব্যয়ে গোহপুর থেকে নুমালিগড় পর্যন্ত চার লেনের নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড করিডর নির্মাণের অনুমোদন দিয়েছে কেন্দ্র। এই প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণ ব্রহ্মপুত্র নদের তলায় দেশের প্রথম সড়ক ও রেলপথের যুগ্ম টানেল।
বর্তমানে নুমালিগড় (এনএইচ ৭১৫) থেকে গোহপুর (এনএইচ ১৫) পৌঁছতে প্রায় ২৪০ কিলোমিটার পথ ঘুরে যেতে হয়।
কাজিরাঙা জাতীয় উদ্যান, বিস্বনাথ ও সিলঘাটের কাছে কালিয়াভোমোরা হয়ে এই পথ অতিক্রম করতে সময় লাগে প্রায় ছয় ঘণ্টা। নতুন করিডর তৈরি হলে দূরত্ব ও সময় দু'টিই উল্লেখযোগ্যভাবে কমবে।
শনিবার অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (CCEA) চার লেনের এই এক্সেস কন্ট্রোলড সড়ক নির্মাণে অনুমোদন দেয়।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের তথ্য অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং প্রোকিউরমেন্ট কনস্ট্রাকশন (EPC) মডেলে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
ব্রহ্মপুত্রের তলায় নির্মিত এই যুগ্ম সড়ক রেল টানেল শুধু দেশের প্রথমই নয়, বিশ্বেও এটি দ্বিতীয়। প্রকল্পটি অসমের পাশাপাশি অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের জন্য এক গেমচেঞ্জার হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। মালবাহী পরিবহণের গতি বাড়বে, লজিস্টিক খরচ কমবে ও আঞ্চলিক অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।
এই করিডর অসমের একাধিক অর্থনৈতিক, সামাজিক ও লজিস্টিক কেন্দ্রের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপন করবে। পরিকল্পনা অনুযায়ী, ১১টি অর্থনৈতিক নোড, তিনটি সামাজিক নোড, দু'টি পর্যটন কেন্দ্র এবং আটটি লজিস্টিক হাবের সঙ্গে সংযোগ স্থাপন হবে। পাশাপাশি চারটি প্রধান রেলস্টেশন, দু'টি বিমানবন্দর ও দু'টি অভ্যন্তরীণ জলপথের সঙ্গেও যুক্ত হবে এই প্রকল্প।
প্রকল্প সম্পূর্ণ হলে কৌশলগত দিক থেকেও এর গুরুত্ব অপরিসীম হবে। উত্তর পূর্বাঞ্চলে প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার, শিল্প-বাণিজ্যের সম্প্রসারণ ও বৃহৎ অর্থনৈতিক কেন্দ্রগুলির মধ্যে সংযোগ সুদৃঢ় করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
এদিকে, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের চাবুয়া বিমানঘাঁটি থেকে উড়ান নিয়ে মোরানের কাছে জাতীয় সড়কের উপর নির্মিত প্রথম জরুরি অবতরণ ক্ষেত্র (ELF) এ সি-১৩০জে বিমান অবতরণ করে নজির গড়েন। ডিব্রুগড় মোরান অংশে নির্মিত এই অবতরণ ক্ষেত্র যুদ্ধবিমান ও পরিবহণ বিমানের জরুরি অবতরণে সক্ষম।
সীমান্তবর্তী অঞ্চলে বিশেষত চিন সংলগ্ন পরিস্থিতির প্রেক্ষাপটে এই অবকাঠামোর কৌশলগত গুরুত্ব আরও বাড়িয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications