কাল ব্যাঙ্গালোর বনধ, অশান্তি ঠেকাতে মোতায়েন ১৭ হাজার পুলিশ

গত ২ জুলাই এখানকার একটি স্কুলে ছ'বছরের একটি মেয়েকে ধর্ষণ করা হয়। ১৪ জুলাই ঘটনাটি জনসমক্ষে আসার পর হইচই শুরু হয়। রাজ্য সরকার মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ, এই অভিযোগ তুলে বনধের ডাক দিয়েছে ৫০টি কন্নড় সংগঠন। তাদের মতে, আগের তুলনায় এখন নারীদের সুরক্ষা কমছে ব্যাঙ্গালোরে। অথচ পুলিশের হেলদোল নেই। পুলিশকর্তাদের মতে, অন্যান্য শহরের তুলনায় ব্যাঙ্গালোর অনেক সুরক্ষিত। দু'-একটি বিচ্ছিন্ন ঘটনায় প্রমাণ হয় না এখানে আইনশৃঙ্খলা খারাপ। এই যুক্তি অবশ্য মানতে নারাজ কন্নড় সংগঠনগুলি।
কালকের বনধে পরিষেবা স্বাভাবিক রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএমটিসি (ব্যাঙ্গালোর মেট্রোপলিটান ট্রান্সপোর্ট কর্পোরেশন) বলেছে, অন্যান্য দিনের মতো কালকেও বাস চলাচল স্বাভাবিক থাকবে। ফলে চিন্তার কিছু নেই। অটো ইউনিয়নগুলিও জানিয়েছে, অটো যথারীতি রাস্তায় নামবে। বনধ তারা মানছে না।
পুলিশ কমিশনার জানান, স্কুল-কলেজ, সরকারি অফিসগুলি যথারীতি খোলা থাকবে। কেউ জোর করে তা বন্ধ করতে চাইলে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে থাকবে পুলিশের গাড়ি, যাতে যে কোনও জায়গায় দ্রুত ছুটে যাওয়া সম্ভব হয়। যশবন্তপুর, কে আর পুরম, ব্যাঙ্গালোর সিটি স্টেশন কিংবা এয়ারপোর্টগামী রাস্তায় বিশেষ নজরদারি চলবে। যাঁরা ট্রেন বা বিমান ধরতে যাবেন, তাঁদের হেনস্থা থেকে বাঁচাতেই পুলিশের এই পদক্ষেপ। পাশাপাশি, ইলেকট্রনিক সিটিতে কোনও ধরনের হাঙ্গামা বরদাস্ত করা হবে না।
তবে, সরকারি দফতরে হাজিরা কম থাকবে বলে মনে করা হচ্ছে। কারণ ৪৫ হাজার সদস্য-বিশিষ্ট কর্নাটক গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (কেজিইএ) জানিয়েছে, তারা এই বনধকে নীতিগত সমর্থন দিচ্ছে। রাজ্য সরকার অবশ্য জানিয়েছে, অফিসে হাজিরা না দিলে বেতন কেটে নেওয়া হবে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications