ত্রিপুরায় বিজেপি ক্ষমতা দখলের পর ১৭৭জন জনপ্রতিনিধির পদত্যাগ ঘিরে প্রশ্ন

জানা গিয়েছে, ত্রিপুরায় নতুন সরকার ক্ষমতায় আসার পরে ১৭৭জন জনপ্রতিনিধি নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছেন।

ত্রিপুরায় বামফ্রন্টকে সরিয়ে বিজেপির ক্ষমতা দখল স্মরণীয় হয়ে রয়েছে। সারা দেশের নজর ছিল উত্তর-পূর্বের এই রাজ্যের দিকে। ২৫ বছরের বাম ক্ষমতার উচ্ছেদ করে ক্ষমতায় আসার পর থেকেই অবশ্য বিতর্ক সঙ্গী হয়ে রয়েছে বিপ্লব দেবের সরকারের।

ত্রিপুরায় বিজেপি ক্ষমতা দখলের পর ১৭৭জন জনপ্রতিনিধির পদত্যাগ ঘিরে প্রশ্ন

প্রথমে লেনিনের মূর্তি ভাঙা ও নানা জায়গায় হিংসা দিয়ে শুরু হয়েছিল। এবার জানা গিয়েছে, নতুন সরকার ক্ষমতায় আসার পরে ১৭৭জন জনপ্রতিনিধি নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছেন।

এই প্রসঙ্গে ত্রিপুরা বিধানসভায় প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জানিয়েছেন, বিজেপি ও আইপিএফটি-র জোট সরকার ক্ষমতায় এলেও কোনও জনপ্রতিনিধি জোর করে ইস্তফা দিতে বাধ্য হননি।

ঘটনা হল, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের ১৬৬জন জনপ্রতিনিধি, ২জন পঞ্চায়েত সমিতির প্রতিনিধি ও ৯জন ত্রিপুরা আদিবাসী এলাকার স্বতন্ত্র জেলা পরিষদ থেকে ইস্তফা দিয়েছেন।

মুখ্যমন্ত্রী দেবের দাবি, অনেকে অসুস্থতার জন্য সরে গিয়েছেন। তবে এতজন কেন সরলেন তার সঠিক জবাব দিতে পারেননি দেব। এদিকে বিরোধী সিপিএমের দাবি, অনেক জায়গায় জোর করে পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। পাল্টা দেব বলেছেন, কোথাও জোর করে সরকারি জমি দখল করলে বা পার্টি অফিস দখল করলে ব্যবস্থা নেওয়া হবে। আবার কোনও বিধায়ক মিথ্যা অভিযোগ করলেও ব্যবস্থা নেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+