ভোটের হাওয়ায় তপ্ত অসম! মনোনয়ন জমা ১৭৩ জন প্রার্থীর, তালিকায় রয়েছেন খোদ মুখ্যমন্ত্রীও

ভোটের হাওয়ায় তপ্ত অসম! মনোনয়ন জমা ১৭৩ জন প্রার্থীর, তালিকায় রয়েছেন খোদ মুখ্যমন্ত্রীও

বাংলার পাশাপাশি ইতিমধ্যেই ভোটের হাওয়ায় তপ্ত বাংলার মাটিও। বেজে গিয়েছে নির্বাচনী দামামা। শেষ মূহূর্তের নির্বাচনী প্রচারে ঝাঁপিয়েছে শাসক বিরোধী সব পক্ষই। ইতিমধ্যেই কয়েকদিন আগে উত্তর-পূর্বের এই রাজ্যের ১২৬ বিধানসভা আসনের মধ্যে ৭০টির তালিকা শুক্রবার ঘোষণা করে দেয় বিজেপি। এমতাবস্থায় এবার বিভিন্ন দলের মোট ১৭৩ জন প্রার্থী মঙ্গলবার মনোনয়ন জমা দিলেন অসমে। আর তার জেরেই নতুন মাত্রা পেয়েছে অসমের নির্বাচনী তরজা।

১৭৩ জন প্রার্থীর মনোনয়ন জমা

১৭৩ জন প্রার্থীর মনোনয়ন জমা

সূত্রের খবর, এদিন মোট ৪৭ টি বিধানসভা কেন্দ্রের ১৭৩ জন প্রার্থী আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জন্য মনোনয়োন জমা দিলেন বলে জানা যাচ্ছে। আগামী ২৭ মার্চেই অসমে শুরু হচ্ছে প্রথম দফার নির্বাচন। এদিকে মঙ্গলবারই অসমে প্রথম দফার নির্বাচনের শেষদিন ছিল বলে জানিয়েছেন সে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। এদিকে গতকালই অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও নির্বাচনী লড়াইয়ের জন্য মনোনয়োন জমা দিয়েছেন বলে জানা যাচ্ছে।

কোন কোন আসন থেকে লড়ছেন হেভিওয়েট প্রার্থীরা ?

কোন কোন আসন থেকে লড়ছেন হেভিওয়েট প্রার্থীরা ?

মাজুলি কেন্দ্র থেকেই সর্বানন্দ সোনওয়ালও ভোটে লড়ছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে্ বাতাড্রোবা থেকে বিজেপি বিধায়ক আঙ্গুরলতা ডেকা, ডেকিয়াজুলি থেকে অশোক সিংহল, খুতাই থেকে মৃণাল সাইকিয়া, এবং সোটিয়ার পদ্ম হাজারিকা, মারিয়ানি থেকে কংগ্রেস বিধায়ক রূপজ্যোতি কুরমি এবং খুতাই থেকে কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী বিস্মিতা গগৈ লড়ছেন বলে জানা যাচ্ছে। এর প্রত্যেকেই শেষদিনে মনোনয়ন জমা দিয়েছেন বলে খবর।

কেমন ছিল শেষ নির্বাচনের ফলাফল ?

কেমন ছিল শেষ নির্বাচনের ফলাফল ?

এদিকে অসমে দ্বিতীয়বারের জন্য ক্ষমতা ধরে রাখতে মরিয়া পদ্ম শিবির। যদিও ভোটের লড়াইয়ে বিজেপিকে এক ইঞ্চিও মাটি ছাড়তে রাজি নয় কংগ্রেসও। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ৮৬টি আসন জিতে অসমে ক্ষমতায় আসে বিজেপি। বিরোধী কংগ্রেসর ঝুলিতে গিয়েছিল ২৬টি আসন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর পাশাপাশি বিজেপি শিবিরের আর এক হেভিওয়েট মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবারে অসমে প্রতিদ্বন্দ্বিতা করবেন জালুকবাড়ি কেন্দ্র থেকে।

কী বলছে অসম বিধানসভার সমীকরণ ?

কী বলছে অসম বিধানসভার সমীকরণ ?

এদিকে আসন্ন নির্বাচনে অসম গণ পরিষদ (অগপ)-র জন্য ২৬টি আসন ছেড়েছে বিজেপি নেতৃত্ব। অন্যদিকে ইউনাইটেড পিপল‌্স লিবারেল পার্টি (ইউপিপিএল)-র জন্য ছেড়েছে ৮টি আসন। গত বার বিজেপির সঙ্গী ছিল বড়োল্যান্ড পিপল‌্স ফ্রন্ট (বিপিএফ)। কিন্তু এ বার ভোটের আগে শামিল হয়েছে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী শিবিরে। পাশাপাশি বিরোধী মহাজোটে এজিএম, এআইইউডিএফ, সিপিআই, সিপিএম, সিপিআইএমএল-এর মতো দল গুলিও থাকছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+