বিয়ে করতে রাজি না হওয়ায় ছাত্রীর উপর ছুরির কোপ, গ্রেফতার অভিযুক্ত
নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : দিল্লির মঙ্গলপুরী এলাকায় দ্বাদশ শ্রেণির এক স্কুল ছাত্রীর উপর ছুরি নিয়ে হামলা চালানোর অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। ধৃত যুবকের নাম রাহুল কুমার। অভিযুক্ত যুবকের বাবা পেশায় একজন পুনিশ কলস্টেবল বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবক বাড়িতে ঢুকে ছুরি নিয়ে হামলা চালায় ছাত্রীর উপরে। ছাত্রীটির ঘাড়ে ছুরির কোপ মারা হয়। এরপরে ঘটনাস্থল থকে পালিয়ে যায় অভিযুক্ত রাহুল কুমার। গুরুতর আহত অবস্থায় ছাত্রীটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ রাহুল কে গ্রেফতার করে।

ছাত্রীটির পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরেই রাহুল মেয়েটিকে বিরক্ত করতো। এর আগে হোলির সময়ে যখন ছাত্রীটি তার বান্ধবীদের সঙ্গে বাড়ি ফিরছিল তখন তাদের লঙ্গা গুঁড়ো মাখিয়ে পালিয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রাহুল ছাত্রীটিকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। তাতে সম্মতি না জানানোর ফলে ছাত্রীর উপরে হামলা চালায় রাহুল।
পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত রাহুলের বিরুদ্ধে খুনের চেষ্টার অপরাধে মামলা রুজু করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ছাত্রীটির শারীরিক অবস্থা একটু ভাল হলেই তাঁর জবানবন্দী রেকর্ড করা হবে।












Click it and Unblock the Notifications