বন্ধুদের ভিডিও মেসেজ পাঠিয়ে ২৩ তলার ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ১৭ বছরের কিশোর
বন্ধুদের ভিডিও মেসেজ পাঠিয়ে ২৩ তলার ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ১৭ বছরের কিশোর
বেসরকারি কলেজের ১৭ বছরের এক পড়ুয়া আবাসিক বাড়ির ২৩ তলা থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করে রবিবার রাতে। বেঙ্গালুরুর কোনাকুন্তে আবাসনে এই ঘটনা ঘটে। আত্মহত্যা করার আগে ওই কিশোর তার বন্ধুকে ভিডিও মেসেজ পাঠায়, যদিও এটা এখনও জানা যায়নি যে কেন ওই কিশোর চূড়ান্ত পদক্ষেপ নিল।

পুলিশের এক শীর্ষ আধিকারিক এ প্রসঙ্গে জানিয়েছেন যে মৃতের নাম অভিষেক (নাম বদল করা হয়েছে), তার অভিভাবক ব্যবসার সঙ্গে যুক্ত। জানা গিয়েছে যে এক আত্মীয়ের বাড়িতে এসে অভিষেক ভোর ৩টে ১৫ নাগাদ তাদের বারান্দায় আসে এবং সেখান থেকে ঝাঁপ মারে। সেই সময় তার আত্মীয়রা ঘুমোচ্ছিল। নিরাপত্তারক্ষীরা ভারী কিছু পড়ার শব্দ শুনে ছুটে গিয়ে দেখেন অভিষেক প্রাণহীন ও রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে নীচে। চিকিৎসকরা হাসপাতালে কিশোরকে মৃত বলে ঘোষণা করেন।
অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। অভিষেকের বাবা পুলিশকে জানিয়েছেন যে তাদের ছেলে, যে সেকেন্ড পিইউসি নিয়ে পড়াশোনা করছিল, কোনও শারীরিক বা পড়াশোনা সংক্রান্ত সমস্যা তার মধ্যে ছিল না। তদন্তে পুলিশ জানতে পেরেছে যে ওই কিশোর ঝাঁপ মারার আগে ভোর ৩টে নাগাদ তার কিছু বন্ধুকে ভিডিও মেসেজ পাঠিয়েছিল এবং সেখানে জানিয়েছিল যে তার জীবনে ব্যক্তিগত কোনও সমস্যা নেই। কিন্তু ওই কিশোরর এও উল্লেখ করেছে যে তাকে চলে যেতে হবে এবং এছাড়া আর কোনও রাস্তা নেই। তার বন্ধুরা সেই সময় ঘুমোচ্ছিল এবং ভোরবেলা কিশোরের মেসেজ দেখে তাকে ফোন করার চেষ্টা করে। পুলিশ তার ফোন সহ অন্যান্য ডিভাইসগুলি খতিয়ে দেখে আত্মহত্যার পেছনে থাকার কারণ জানার চেষ্টা করছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications