এনসিপির সঙ্গে জোট গড়া নিয়ে ক্ষুব্ধ ১৭ শিবসেনা বিধায়ক
এনসিপির সঙ্গে জোট গড়ে মহারাষ্ট্রে সরকার গঠন প্রায় চূড়ান্ত করে ফেলেছে শিবসেনা। এরই মধ্যে আবার এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ১৭ জন শিবসেনা বিধায়ক।
এনসিপির সঙ্গে জোট গড়ে মহারাষ্ট্রে সরকার গঠন প্রায় চূড়ান্ত করে ফেলেছে শিবসেনা। এরই মধ্যে আবার এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ১৭ জন শিবসেনা বিধায়ক। এদিকে শিবসেনাকে সমর্থন নিয়ে আড দিল্লিতে শরদ পাওয়ারের বাসভবনে বৈঠকে বসছে কংগ্রেস এবং এনসিপি।

দফায় দফায় আলোচনা চলছে ঠিকই কিন্তু দলের অন্দরে শিবসেনাকে সমর্থন নিয়ে কংগ্রেসের অনেকেই গড়রাজি। এই পরিস্থিতিতে আবার মোদীর সঙ্গে বৈঠক সেরেছেন শরদ পাওয়ার। এদিকে শিবসেনার অন্দরে এই নিয়ে মত বিরোধ শুরু হয়ে গিয়েছে। শিবসেনা নেতা আবদুল সত্তার জানিয়েছেন, ২২ নভেম্বর শিবসেনার সব বিধায়কদের আইডি কার্ড এবং পাঁচ দিন থাকার মতো জামা কাপড় নিয়ে আসতে বলা হয়েছে। ২-৩ দিন ফের কোনও হোটেলে শিবসেনা সাংসদদের রাখা হবে বলে মনে করা হচ্ছে। যদিও কোথায় তাঁদের রাখা হবে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত উদ্ধব ঠাকরেই নেবেন বলে জানিয়েছেন তিনি।
দলের অন্দরে মাথাচারা দেওয়া বিদ্রোহ দমন করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শিবসেনার। এনসিপির সঙ্গে শর্তে এবং মতের মিল হলেও। কাঁটা হয়ে দাঁড়াচ্ছেন দলের নেতারাই। বিজেপি এই সুযোগকে পূর্ণভাবে কাজে লাগাবে তাতে কোনও সন্দেহ নেই। সেই কারণেই বোধ হয় শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পর অমিত শাহের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications