রাজস্থানে প্যান্ডেল ভেঙে বিপত্তি, মৃত কমপক্ষে ১৭, আহত ৭০
রাজস্থানের বারমেড়ে প্রবল ঝড়–বৃষ্টিতে ধর্মীয় অনুষ্ঠানের প্যান্ডেল ভেঙে দুর্ঘটনা। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের। আহত ৭০–এরও বেশি।
রাজস্থানের বারমেড়ে প্রবল ঝড়-বৃষ্টিতে ধর্মীয় অনুষ্ঠানের প্যান্ডেল ভেঙে দুর্ঘটনা। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের। আহত ৭০-এরও বেশি। তাঁদের মধ্যে ৪৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের সকলকে স্থানীয় হাসপাতাল বালোতরা শহরের নাহাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কা জনক রোগীদের জয়পুরের সদর হাসপাতালে পাঠানো হতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রচণ্ড ঝড়বৃষ্টির মধ্যে মাটি ভিজে গিয়েছিল। তার উপরে প্যান্ডেলের ছাদ ভেঙে পড়ে। চলন্ত ফ্যান মাটিতে পড়ে যায়। সেকারণেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অধিকাংশ লোকের মৃত্যু হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিস। বাকিদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
#UPDATE Death toll rises to 12 in the incident where a 'pandaal' collapsed in Barmer, Rajasthan. https://t.co/0lAxX4rNAt
— ANI (@ANI) June 23, 2019
ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে টুইটে লিখেছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications