পাথর ছোড়ার উৎসব 'গোতমার'-এ মেতে ৪০০ জন আহত! চাঞ্চল্য কংগ্রেস শাসিত রাজ্যে
ঘটনার সূত্রপাত মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায়। সেখানে ঐতিহ্য মেনে 'পাথর ছোড়া' উৎসব 'গোতমার' এ মেতেছিলেন কয়েকশো মানুষ। নিরাপত্তা দিতে মোতায়েন ছিল ৮০০ পুলিশ। এরপরও , এই উৎসব রক্তাক্ত চেহারা নেয়।
ঘটনার সূত্রপাত মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায়। সেখানে ঐতিহ্য মেনে 'পাথর ছোড়া' উৎসব 'গোতমার' এ মেতেছিলেন কয়েকশো মানুষ। নিরাপত্তা দিতে মোতায়েন ছিল ৮০০ পুলিশ। এরপরও , এই উৎসব রক্তাক্ত চেহারা নেয়। পাথর ছোড়ার এই খেলায় আহত হয়েছেন ৪০০ জন। যার মধ্যে গুরুতর অসুস্থ ১২ জন। ঘটনায় গুরুতর অসুস্থ ১২ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

খেলা চলছিল জাাম নদীর দুই দিকে। সেখানের সওয়ারগাঁও, পান্ধুরনা গ্রামের বাসিন্দারা দুটি ভাগে ভাগ হয়ে শুরু করেন এই একে অপরকে পাথর ছোড়ার খেলা। আর এই পাথর ছোড়ার মধ্যে যে গ্রামের বাসিন্দারা নদীর বুকে লাগানো পতাকা আগে দখল করে , সেই গ্রাম জয়ী বলে বিবেচিত হবে। এই নিয়মে খেলা চলতে চলতে ৪০০ জন ব্যক্তি আহত হন এই খেলায়। উল্লেখ্য, গত ৩০০ বছর ধরে চলে আসছে এই খেলা। আর সেই ঐতিহ্য মেনেই এবারেও আয়োজিত হয় কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশের 'গোতমার' খেলা।
#WATCH Madhya Pradesh: People at Pandhurna in Chhindwara district participate in the traditional 'Gotmar Mela'. At least 168 people were injured in the 'mela' (fair) where two villages, Pandhurna and Sawargaon, participate in the stone pelting against each other. (31.08.19) pic.twitter.com/JW1p8vKW5M
— ANI (@ANI) September 1, 2019
প্রসঙ্গত, শুধুমাত্র মধ্যপ্রদেশ নয়, উত্তরপ্রদেশে, উত্তরাখণ্ডের মতো গোবলয়ে এমন ধরনের বিভিন্ন খেলা দেখা যায়। হোলিতে উত্তরপ্রদেশে 'লাঠমার' হোলি খেলা হয় ।যেখানে লাঠির আঘাতের পর হোলি খেলা হয়। পুরুষদের এখানে মহিলরা লাঠি পেটা করেন। এছাড়াও উত্তরাখণ্ডে 'বাগওয়াল' খেলাতেও পাথর ছুড়ে উদযাপন করা হয় উৎসব।












Click it and Unblock the Notifications