মণিপুর থেকে উদ্ধার ১৬৫ কোটি টাকার হেরোইন, পুলিশের জালে ধৃত দুই ভাই
মণিপুর থেকে উদ্ধার ১৬৫ কোটি টাকার হেরোইন, পুলিশের জালে ধৃত দুই ভাই
মণিপুর থেকে উদ্ধার হল ১৬৫ কোটি টাকার হেরোইন। রাজ্যের থৌবাল জেলায় পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে মাজক দ্রবের ল্যাবের সন্ধান পায়। পুলিশ এখান থেকে মাদক সহ তার কাঁচা মাল উদ্ধার করেছে, যেগুলি দিয়ে মাদক তৈরি করা হতো।

সোমবার পুলিশ ও ২৬ অসম রাইফেলস যৌথ উদ্যোগে তল্লাশি চালায় সদা খুম্বি গ্রামের একটি বাড়িতে। সেখান থেকেই উদ্ধার হয় ৪০.৬১ কেজির মাদক। পুলিশ ওই ল্যাব সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়ার পরই ওই গ্রামে অভিযান চালায়। ওই ল্যাবটি নিংখাংগাম আঙ্গুশি বলে এক ব্যক্তি চালাত। দু’টি বড় বস্তা ভর্তি হেরোইন উদ্ধার হয়েছে এখান থেকে। একটি বস্তায় ১৪.৩১ কেজি মাদক ছিল। এই বস্তার গায়ে লেখা ছিল 'হাসিনা মান জায়েগা’। দ্বিতীয় বস্তা থেকে ২৬.৩০ কেজি মাদক পাওয়া যায় এবং এই বস্তার গায়ে লেখা ছিল 'হোয়াইট ক্রিস্টাল সুগার’।
পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এই মাদকের মূল্য আনুমানিক ১৬৫.১৭ কোটি টাকা। নিংগাংখামের কাছ থেকে তথ্য নিয়ে পুলিশ তার ভাইয়ের বাড়িতেও তল্লাশি চালায়। সেখান থেকে বহু তৈরি হওয়া মাদক উদ্ধার হয়েছে। এর সঙ্গে এক বোতল অ্যামোনিয়াম ক্লোরাইড ও ১০ লিটার মরফিনেটেড তরল বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এগুলি দিয়েই কড়া ডোজের মাদক তৈরি হয়। মাদক বিক্রি করার ২.৮ লক্ষ টাকাও উদ্ধার করা হয়েছে। পুলিশ ধৃত ভাইদের জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছে।












Click it and Unblock the Notifications