ভারতে আসা ১৬ হাজার যাত্রীর করা হয়েছে RTPCR টেস্ট! বুস্টার ডোজ নিয়ে বড় বক্তব্য স্বাস্থ্যমন্ত্রীর
ঝুঁকিতে থাকা দেশ থেকে আসা ১৬ হাজার যাত্রীর RTPCR টেস্ট হয়েছে। যাদের মধ্যে ১৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। শুধু তাই নয়, করোনা পজিটিভ হলেও আক্রান্তরা ওমিক্রন কিনা তা নিশ্চিত করতে আরও পরীক্ষা করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন
ঝুঁকিতে থাকা দেশ থেকে আসা ১৬ হাজার যাত্রীর RTPCR টেস্ট হয়েছে। যাদের মধ্যে ১৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। শুধু তাই নয়, করোনা পজিটিভ হলেও আক্রান্তরা ওমিক্রন কিনা তা নিশ্চিত করতে আরও পরীক্ষা করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডিয়া।

আজ বুধবার লোকসভাতে এক লিখিত প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এখনও পর্যন্ত দেশে দুজনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। যা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। আর এই আতঙ্কের মধ্যেই কার্যত উদ্বেগের কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
ওমিক্রন আতঙ্কে নতুন বিশ্বজুড়ে হইচই বেঁধে গিয়েছে। আতঙ্কে কাটা বিশ্বের মানুষ। অনেকেই বিশ্বে করোনার ওয়েভ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন। এমনকি ভারতেও থার্ড ওয়েভ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। এই অবস্থায় দেশের মানুষকে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে প্রস্তুত রয়েছে ভারত। প্রত্যেক রাজ্যে পর্যাপ্ত ওষুধ মজুত রয়েছে বলে আশ্বাস কেন্দ্রের তরফে।
অন্যদিকে এদিন বুস্টার ডোজ এবং বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া নিয়েও মন্তব্য করা হয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে। ওমিক্রন আছড়ে পড়তেই চিন্তার ভাঁজ সবার কপালে। চিকিৎসকদের একাংশের মতে, আগামী কয়েকটি মাস বেশ চিন্তার। বিশেষ করে কয়েকটি রাজ্যের ক্ষেত্রে তো বটেই।
এই সময়ে যে কোনও করোনা বিধিকে অমান্য দেশকে বিপদের দিকে ঠেলে দিতে পারে বলে দাবি গবেষকদের। কারণ ওমিক্রণ করোনার থেকে অনেক বেশী দ্রুত সংক্রমণ ছড়াতে পারে। আর এই অবস্থায় অনেকেই বুস্টার ডোজ দেওয়া নিয়ে আলোচনা শুরু করেছেন।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বুস্টার ডোজ নিয়ে আলোচনা চলছে। এমনকি বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া নিয়ে আলোচনার কথা বিরোধীদের জানান তিনি। মনসুখ বলেন, বিজ্ঞানীদের কথা মতো চলছে কেন্দ্র। ফলে যখন যারা যেমনটা পরামর্শ দেবে সেভাবেই চলা যাবে হবে বলে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তবে এই বিষয়ে দেশের বিজ্ঞানীদের উপর বিরোধীদের ভরসা রাখার কথা জানিয়েছেন মান্ডবী।
অন্যদিকে ওমিক্রন নিয়ে বাড়তি সতর্ক কেন্দ্র। জানা যাচ্ছে, বেশ কয়েকটি রাজ্যকে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে। করোনা পরীক্ষা সহ সমস্ত ক্ষেত্রে বিশেষ জোর দেওয়ার কথা বলা হয়েছে।
যদিও ওমিক্রন নিয়ে ইতিমধ্যে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। কলকাতা বিমানবন্দরে সমস্ত প্যাসেঞ্জারদের আরটিপিসিআর টেস্ট করা হচ্ছে। শুধু তাই নয়, বাড়ানো হচ্ছে টেস্টও। তবে এই বিষয়ে মানুষকে সতর্ক থাকার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications