৯ বছরের ছেলের দেহ ৬ টুকরো করে, রক্ত-মাংস খেল ১৬ বছরের কিশোর!
নৃশংস হত্যার ঘটনায় লুধিয়ানাক ১৬ বছরের এক কিশোরকে গ্রেফতার করল পুলিশ। ৯ বছরের এক বালককে খুন করে প্রথমে তার দেহকে ৬ টুকরো করে সে। তারপর শরীর থেকে মাংস খুঁটে খায়, রক্ত পান করে ওই কিশোর।
লুধিয়ানা, ২১ জানুয়ারি : নৃশংস হত্যার ঘটনায় লুধিয়ানাক ১৬ বছরের এক কিশোরকে গ্রেফতার করল পুলিশ। ৯ বছরের এক বালককে খুন করে প্রথমে তার দেহকে ৬ টুকরো করে সে। তারপর শরীর থেকে মাংস খুঁটে খায়, রক্ত পান করে ওই কিশোর। পুলিশ জানিয়েছে সোমবার থেকে নিখোঁজ ছিল দীপু কুমার নামে ওই বালক। পরে দুগরি এলাকা থেকে তাঁর মুণ্ডহীন দেহ উদ্ধার হয়।
পুলিশ জানিয়েছে, দীপু ও তার হত্যাকারী কিশোর দুজনেই শ্রমিক, একই এলাকায় একই রাস্তায় থাকত দুজনে। দীপুকে খুন করার পর অষ্টম শ্রেণীর ওই ছাত্র বাড়িতে ফিরেও স্বাভাবিক আচরণ করছিল, ফলে সন্দেহের কোনও অবকাশই ছিল না। মা বাড়িতে ছিল না বলে বাবার জন্য রান্নাও করেছিল সে।

কিন্তু এলাকার সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ জানতে পারে দীপু ওই কিশোরের সঙ্গে ছিল। অভিযুক্ত কিশোরকে পুলিশ আটক করে। পুলিশের জেরার মুখে পরে সে খুনের কথা এমনকী দীপুর শরীরের মাংস খাওয়া ও রক্ত পান করার কথা স্বীকার করে সে।
ডেপুটি পুলিশ কমিশনার ভুপিন্দর সিং জানিয়েছেন, "এই ঘটনাটি নরমাংসখাদকের। নরমাংস খাওয়ার আকাঙ্খায় দীপুকে শিকার বানায় সে। জেরায় সে বলেছে, মাঝে মাঝে তার কাঁচা মুরগীর মাংস খাওয়ার তাড়না শুরু হয়। কিছু কিছু সময় নিজের অঙ্গপ্রত্যঙ্গ খাওয়ার তাড়নাও হয়।" পুলিশের তরফে কিশোরকে মনোবিদের কাছে নিয়ে যাওয়া হয়েছে।
কিশোর পুলিশকে জানায়, সোমবার দুপুর ১ টা ৪০ নাগাদ ঘুড়ির মাঞ্জা দেওযার নাম করে দীপুকে বাড়ি নিয়ে যায় সে। তখন বাড়িতে কেউ ছিল না। প্রথমে দীপুকে শ্বাসরোধ করে খুন করে সে। তারপর দীপুর জামাকাপড় খুলিয়ে বাথরুমে ধারালো মাটি কোপানোর অস্ত্র দিয়ে দীপুর মৃতদেহর টুকরো করে। এরপর শরীরের টুকরো প্লাস্টিকের ব্যাগে ভরে নিজের সাইকেলে করে নিয়ে গিয়ে নির্জন স্থানে ফেলে দিয়ে আসে। দীপুর মাথা স্কুল ক্যাম্পাসে ফেলে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications