দিল্লিতে কিশোরকে নগ্ন করে বেধড়ক মার, যৌন নিগ্রহ মদ্যপ প্রতিবেশীদের

দক্ষিণ-পশ্চিম দিল্লির ইন্দ্রপুরী এলাকায় এক ১৬ বছরের কিশোরকে চোর অভিযোগে বেধড়ক মার ও নিগ্রহের অভিযোগ উঠল তারই প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটিকে আবার ভিডিও করেও রাখা হয়। ঘটনাটি কয়েকদিন আগে ঘটলেও ত প্রকাশ্যে আসে বৃহস্পতিবার। ['মধু ফাঁদে' পা দিয়ে যৌন শোষণের শিকার মুম্বইয়ের কিশোর]

এই ঘটনায় মোট ৬জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময়ে অভিযুক্তরা সকলেই মদ্যপ ছিল। কিশোরকে চুরির অপরাধে অভিযুক্ত করে এরা তাকে নগ্ন করে বেধড়ক মারে। এর পাশাপাশি যৌন নিগ্রহও করে বলে জানা গিয়েছে। [সিগারেট না আনায় খুন ১৩ বছরের কিশোর]

দিল্লিতে কিশোরকে নগ্ন করে মার, যৌন নিগ্রহ মদ্যপ প্রতিবেশীদের

প্রথমে কিশোরকে হাত-পা বেঁধে মারধর করা হয়। এরপরে মলদ্বারে বিয়ারের বোতল ঢুকিয়ে দেওয়া হয়। এখানেই অত্যাচার না থামিয়ে জোর করে কিশোরটিকে নগ্ন করে কলোনির মধ্যে ঘুরতে বাধ্য করা হয়। এছাড়া গোটা ঘটনা ভিডিও করে এলাকায় ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। [৭ বছরের বালকের উপর যৌন অত্যাচারের পর গায়ে আগুন দেওয়ার অভিযোগ]

এই ঘটনার পরে বাড়ি ফেরেনি কিশোরটি। আত্মহত্যার চেষ্টা করে বলে জানিয়েছে কিশোরের পরিবার। পরে কিশোরটি জানায়, তাকে মারধর করে একটি অফিসে আটকে রাখা হয়েছিল। [বিপিও-র দুই পুরুষ কর্মীকে যৌন হেনস্থা]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরে কিশোরের ডাক্তারি পরীক্ষা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধেও মারধর, হুমকি সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+