১৬ বছরের কিশোরীকে বাড়ি থেকে টেনে বের করে বাবা-মায়ের চোখের সামনে গুলিতে ঝাঁঝরা করল দুষ্কৃতীরা

১৬ বছরের কিশোরীকে বাড়ি থেকে টেনে বের করে বাবা-মায়ের চোখের সামনে গুলিতে ঝাঁঝরা করল দুষ্কৃতীরা
চিরাং, ২৭ অগস্ট : ১৬ বছরের একটি মেয়েকে বাড়ি থেকে টেনে হেঁচড়ে বের করে এনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ৯ বার গুলি করে মারল জঙ্গীরা। অসমের চিরাং জেলায় বোরোল্যান্ডের নিষিদ্ধ জঙ্গী সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট জঙ্গীরা মা-বাবার চোখের সামনে মেয়েকে এমনই নৃশংভাবে হত্যা করল। পুলিশসূত্ররে খবর, ওই কিশোরীকে পুলিশের খবরী সন্দেহে গুলি করে মেরেছে জঙ্গীরাা।

গত সপ্তাহে প্রিয়া বাসুমাতারি নামে ওই কিশোরীর বাড়িতে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতীরা। ভারত-ভুটান সীমান্তের দুইমুগরী গ্রামে দিনের আলোয় প্রকাশ্যে বাড়ি থেকে প্রিয়াকে টানতে টানতে বের করে আনে জঙ্গীরা। বের করে আনা হয় প্রিয়ার মা-বাবাকেও। যা ঘটতে চলেছে তার সাক্ষী যাতে প্রিয়ার মা-বাবা থাকেন তা নিশ্চিত করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে প্রিয়াকে ৯ বার গুলি করে মারে দুষ্কৃতীরা। চোখের সামনে মেয়ের এমন করুণ পরিণতি দেখে সংজ্ঞা হারান প্রিয়ার মা-বাবা।

আরও পড়ুন: মেঘালয়ে শ্লীলতাহানির পর সন্তানের চোখের সামনে মায়ের মাথা গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা

পুলিশসূত্রের খবর, সেদিনই সকালের দিকে গুলিবিদ্ধ হয় মৃত্যু হয় ৫ জঙ্গীর। ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট জঙ্গীদের সন্দেহ ওই কিশোরীই পুলিশকে মৃত জঙ্গীদের সন্ধান দিয়েছিল। সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনায় প্রচণ্ড ভয় পেয়ে যান প্রিয়ার মা-বাবা। মারা যাওয়ার ২ দিন পর পর্যন্ত গ্রামের মাঠে প্রিয়ার দেহ পড়েছিল বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, এবছর জুনে পুলিশ খরবী সন্দেহেই মেঘালয়ের একটি নিষিদ্ধ জঙ্গী সংগঠন ৩৫ বছরের এক মহিলাকে প্রথমে যৌন হেনস্থা করে তার পর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ৬ বার মাথায় গুলি করে মারে। ওই মহিলার ৫ সন্তান রয়েছে। মহিলার সন্তান ও স্বামীকে একটি ঘরে আটকে রেখে ঘরের জানলা খুলে দেয় দুষ্কৃতীরা যাতে ওই মহিলার সন্তানরা মায়ের যৌন হেনস্থা ও খুনের ঘটনা নিজের চোখে দেখতে পায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+