তফসিলি জাতি উপজাতি তালিকায় সংশোধনের জন্য কেন্দ্রের কাছে আবেদন ১৬ টি রাজ্যের
তফসিলি জাতি উপজাতি তালিকায় সংশোধনের জন্য কেন্দ্রের কাছে আবেদন ১৬ টি রাজ্যের
তফসিলি জাতি উপজাতির তালিকায় সংশোধনের জন্য গত পাঁচ বছরে ১৬ টি রাজ্য থেকে নতুন প্রস্তাব পেয়েছে কেন্দ্র। যে রাজ্য গুলি প্রস্তাব জমা দিয়েছে তাদের মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্য প্রদেশ, মণিপুর এবং পশ্চিমবঙ্গ। সংসদে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন দেশের একাধিক রাজ্যের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছ থেকেও এই আবেদন পেয়েছে বলে জানায় কেন্দ্র।

একইসাথে মধ্যপ্রদেশে তফসিলি উপজাতির তালিকায় বাহেলিয়া সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার আবেদন জানানো হয়। পাশাপাশি আঙ্গামি নাগার বদলে সম্প্রদায়ের নাম চাখেসং করার অনুরোধ আসে কেন্দ্রের কাছে। অন্য দিলে অরুনাচল প্রদেশে দীর্ঘদিন ধরে চলে আসা 'উলঙ্গ উপজাতি' শব্দটি বদলে ওয়াঞ্চো, নোক্টে, টংসা, টুটসা নাম গুলি রাখার প্রস্তাব করা হয়েছে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications