Chhattisgarh: ভোররাত থেকে গুলি লড়াই...চারপাশ জুড়ে ছড়িয়ে একাধিক মাওবাদীর দেহ! জারি হাই অ্যালার্ট
Chhattisgarh: মাওবাদী দমনে (Maobadi oparation) ফের বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনী। বিশেষ অপারেশনে ১৬ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ছত্তিশগড়ের নকশাল প্রভাবিত সুকমা জেলায় এদিন বিশেষ অপারেশন চালায় বাহিনী। আর সেই সময় জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদীদের সঙ্গে বাহিনীর গুলির লড়াই শুরু হয়। দীর্ঘ সময় ধরে তা চলে। জানা যাচ্ছে, বাহিনীর গুলিতে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পরেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
বিশেষ করে সুকমা জেলার কেরালাপাল থানা এলাকায় (Chhattisgarh) এই এনকাউন্টার হয়। সেখানে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। যা খবর, আকাশপথেও বাহিনী নজর রাখছে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই এলাকাও মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে বিশেষ অভিযান শুরু করে যৌথ বাহিনী। সুকমা জেলা রিজার্ভ গার্ড (DRG) এবং সিআরপিএফ (CRPF) যৌথ ভাবে এই অপারেশন (Big Maobadi Oparation) নামে।

শুক্রবার থেকে শুর হয় ওই এলাকায় মাও দমন অভিযান। শনিবার ভোররাতে মাওবাদীদের সঙ্গে বাহিনীর গুলির লড়াই শুরু হয়। এরপরের আসে সাফল্য। আধিকারিকরা জানাচ্ছেন, গোটা এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশিতে এখনও পর্যন্ত ১৬ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। আরও কোনও দেহ ছড়িয়ে আছে কিনা তা নিশ্চিত হতেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।
#UPDATE | 16 Naxal bodies have been recovered. 2 jawans sustained minor injuries: Bastar IG, Sundarraj P https://t.co/j6Ay79NqyD
— ANI (@ANI) March 29, 2025
Chhattisgarh: ২৬ এর মধ্যে মাওবাদী মুক্ত করার ডাক
আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের মধ্যে ভারতের মাটি থেকে মাওবাদীদের নির্মুল করার ডাক দিয়েছেন অমিত শাহ। এজন্য দফাত দফায় নিরাপত্তা আধিকারিকদের সঙ্গেও বৈঠকও করেছেন। তৈরি হয়েছে প্ল্যান। বর্তমানে ছত্তিশগড়ের ১৫টি জেলা মাও প্রভাবিত। জেলাগুলি হল বিজাপুর, বস্তার, দান্তেওয়াড়া, ধামতারি, গড়িয়াবন্দ, কাঙ্কের, কোন্ডাগাঁও, মহাসমুন্দ এবং নারায়ণপুর, রাজনন্দগাঁও, মোহলা মানপুর আমবাগড়, খয়রাগড় ছুইখাদান গান্দাই, সুকমা কবিরধাম এবং মুঙ্গেলি।
আর সেই সাজানো ছকেই এই সমস্ত এলাকাতে লাগাতার মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে বাহিনী। গত কয়েকমাসে সব মিলিয়ে শতাধিকেরও বেশি মাওবাদীকে নিকেশ করেছে বাহিনী। এমনকী বহু মাওবাদী পুলিশ প্রশাসনের কাছে আত্ম সম্পরন করে। এরপরেও অভিযান চালাচ্ছে বাহিনী।
জানা গিয়েছে, এদিনের অভিযানে অংশ নেওয়া বাহিনীর দুজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। তবে সেই আঘাত খুব একটা গুরুতর নয় বলেই দাবি।












Click it and Unblock the Notifications