ফের যোগীরাজ্যে সরকারী হাসপাতালে শিশুমৃত্যু, ২৪ ঘন্টায় ১৬ জন মৃত
ফের উত্তর প্রদেশে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনা।
ফের উত্তর প্রদেশে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনা। গত ২৪ ঘণ্টায় সেখানে ১৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এলাকার বাবা রাঘব দেব দাস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, ১৬ জনের মধ্যে ১০ জন শিশু এনআইসিইউ-তে মারা গিয়েছে। অন্য়দিকে ৬ জন শিশু আইসিইউ-তে মারা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় এনসেফালাইটিস নিয়ে ২০ জন ওই হাসপাতালে ভর্তি হয়েছে বলে খবর।
নতুন করে এই শিশু মৃত্যুর ঘটনায় এনসেফালাইটিসে মোট ৩১০ জনের মৃত্যুর খবর সামনে আসছে। এর আগে গত অগাস্ট মাসে এই হাসপাতালে ৬৩ জন শিশু মৃত্য়ুকে ঘিরে উত্তাল হয় উত্তরপ্রদেশ। সেই সময়ে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের অভাব ছিল বলে অভিযোগ ওঠে। এরপর আবারও সেখানে শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াচ্ছে।












Click it and Unblock the Notifications