বিহারের চম্পারনে একের পর এক রহস্যজনক মৃত্যু! কারণ ঘিরে এখনও ধোঁয়াশা

বিহারে ১৬ জনের রহস্যজনক মৃত্যু! আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সে রাজ্যের চম্পারন জেলাতে রহস্যজনক ভাবে গত ৪৮ ঘন্টাতে ১৬ জনের মৃত্যু হয়েছে। তবে বিষমদে এই ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

বিহারে ১৬ জনের রহস্যজনক মৃত্যু! আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সে রাজ্যের চম্পারন জেলাতে রহস্যজনক ভাবে গত ৪৮ ঘন্টাতে ১৬ জনের মৃত্যু হয়েছে। তবে বিষমদে এই ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

বিহারের চম্পারনে একের পর এক রহস্যজনক মৃত্যু!

এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনার সঙ্গে যোগ রয়েছে এমন দুটি গ্রামের দুই চৌকিদারকেও সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের ভয়ে মৃতদেহগুলিকে দ্রুত পুড়িয়ে ফেলে পরিবারের সদস্যরা।

২০১৬ সাল থেকে বিহারে নিষিদ্ধ করা হয়েছে মদ! সে রাজ্যে বিক্রি কিংবা তৈরির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু এরপরেও এই ঘটনাতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

এই ঘটনার পর চম্পারণের জেলাশাসক কুন্দন কুমার নিজে ঘটনাস্থলে গিয়ে গোটা ঘটনা সরজমিনে খতিয়ে দেখেন।

পরে তিনি জানিয়েছেন, গত কয়েকদিনে বেশ কয়েকজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। যদিও তাঁদের পরিবার ও গ্রামবাসীদের কেউ মদ খাওয়ার কথা স্বীকার করেননি। ইতিমধ্যে রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় এফআইআর করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও মৃতদের শেষকৃত্য হয়ে যাওয়ায় এই মুহূর্তে মৃত্যুর কারণ বোঝা যাচ্ছে না বলে দাবি জেলাশাসকের।

একই সঙ্গে কুন্দন কুমার জানিয়েছেন, আমরা মেডিক্যাল দল নিয়োগ করেছি। আর কারও শরীরে কোনও উপসর্গ দেখা যাচ্ছে কি না সে দিকে নজর রাখা হচ্ছে। তবে এই ঘটনাতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে সে রাজ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+