UGC: এখনও ন্যায়পাল নির্বাচন করে উঠতে পারেনি, শীার্ষে বাংলা, তালিকা প্রকাশ করল ইউজিসি
শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে যখন উত্তাল গোটা দেশ সেই নিট কাণ্ডের মাঝেই উজিসি আবার ১৫৭টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এই বিশ্ববিদ্যালয় গুলিতে এখনও পর্যন্ত কোনও ন্যায়পাল নিয়োগ করা হয়নি। সেই তালিকায় রয়েছে ২টি স্বয়ত্ত্ব শাসিত বিশ্ববিদ্যালয় এবং ৪৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়।
ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের নিয়ম অনুযায়ী প্রত্যেক বিশ্ববিদ্যালয়কে একজন করে ন্যায়পাল নিয়োগ করতেই হবে। কিন্তু তার পরেও অনেক বিশ্ববিদ্যালয়ই এই নিয়ম মানেনি। ২০২৩ সালের ১৭ জুলাই পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে গোটা দেশের ১৭৮ টি বিশ্ববিদ্যালয়ে এখনও ন্যায়পাল নিয়োগ করা হয়নি। বারবার সেই বিশ্ববিদ্যালয়গুলিতে সতর্ক করা হলেও তারা আমোল দেয়নি বলে অভিযোগ।

তালিকায় শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশ। বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ। এই রাজ্যের সাতটি বিশ্ববিদ্যালয়ে এখনও ন্যায়পাল নিয়োগ করা হয়নি। ভোপালের মাখনলাল চতুর্বেদি ন্যাশনাল জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন বিশ্ববিদ্যালয়, ভোপালেরই রাজীব গান্ধী টেকনোলজি বিশ্ববিদ্যালয়। জব্বলপুরের জওহরলাল নেহরু কৃষি বিশ্ববিদ্যালয়, মধ্যপ্রদেশ মেডিকেল সায়ান্স ইউনিভার্সিটি, নানাজি দেশমুখ ভেটেনারি সায়ান্স বিশ্ববিদ্যালয়, গোয়ালিয়রের রাজা মানসিং তোমর মিউজিক অ্যান্ড আর্ট বিশ্ববিদ্যালয়, রাজমাতা বিজয়ারাজে সিন্ধিয়া কৃষি বিশ্ববিদ্যালয়।
সরকারি বিশ্ববিদ্যাল গুলির মধ্যে অন্ধ্রপ্রদেশের ৪টি, বিহারের ৩টি, ছত্তিশগড়ের ৫টি, দিল্লির একটি, গুজরাতের চারটি, হরিয়ানার একটি, জম্মু ও কাশ্মীরের ১টি, ঝাড়খণ্ডের চারটি, কর্নাটকের ১৩টি, কেরলের ১টি, মহারাষ্ট্রের সাতটি, মণিপুরের ২িট, মেঘালয়ের একটি, ওড়িশার ১১টি, পাঞ্জাবের ২টি, রাজস্থানের ৭টি, সিকিমের ১টি, তেলেঙ্গানার একটি, তামিলনাড়ুর ৩টি, ১০টি উত্তর প্রদেশের, উত্তরাখণ্ডের ৪টি, এবং পশ্চিম বঙ্গের ১৪টি বিশ্ববিদ্যালয় রয়েছে।
এই সব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। এদিকে গোটা দেশে শিক্ষা ব্যবস্থা নিয়ে ত তোলপাড় চলছে। নেট পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে পরীক্ষার ঠিক আগেরদিন। অন্যদিকে নিট মেডিকেল এন্ট্রেন্স পরীক্ষা নিয়ে গোটা দেশে বিক্ষোভ চলছে। ব্ল্যাক নেটে প্রশ্ন পত্র ফাঁস হয়ে গিয়েছে। হাজার হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করা হচ্ছে বলে সরব হয়েছেন বিরোধীরা।












Click it and Unblock the Notifications