নোট বাতিল কাণ্ডে নিয়ম লঙ্ঘন করে সাসপেন্ড ১৫৬ ব্যাঙ্ক আধিকারিক
নোট বাতিল ইস্যুতে এবার কড়া পদক্ষেপ শুরু করল কেন্দ্র। অনিয়মের অভিযোগে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মোট ১৫৬ জন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। এর পাশাপাশি ৪১জনকে বদলি করা হয়েছে একই অভিযোগে।
নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি : নোট বাতিল ইস্যুতে এবার কড়া পদক্ষেপ শুরু করল কেন্দ্র। অনিয়মের অভিযোগে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মোট ১৫৬ জন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। এর পাশাপাশি ৪১জনকে বদলি করা হয়েছে একই অভিযোগে।[বাজেট ২০১৭ : নোট বাতিল প্রসঙ্গে যা যা বললেন অরুণ জেটলি!]
নোট বাতিল সংক্রান্ত ইস্যুতে এই অনিয়ম করা হয়েছে বলে সংসদ সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তের পর প্রমাণ হাতে আসায় সব ব্যাঙ্ক মিলিয়ে মোট ১৫৬ জনকে সাসপেন্ড ও ৪১ জনকে বদলি করা হয়েছে।[Demonetisation নিয়ে কী মতামত জানাল ইকোনমিক সার্ভে রিপোর্ট?]

সংসদে এই তথ্য জানানোর পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, বিভিন্ন ব্যাঙ্ক মিলিয়ে মোট ২৬টি ক্ষেত্রে পুলিশে ও সিবিআইয়ের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। অপরাধমূলক ষড়যন্ত্রের অবকাশ রয়েছে এমন ক্ষেত্রেই এই পদক্ষেপ করা হয়েছে।[ডিজিটাল পেমেন্ট নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট জমা করল মুখ্যমন্ত্রীদের কমিটি]
আরবিআইয়ের তরফে ব্যাঙ্কগুলিতে নোট বাতিল সংক্রান্ত অনিয়ম কমাতে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কোনও রকমের গোলমাল যাতে না হয় সেদিকেও খেয়াল রাখতে বলা হয়েছে। এবং দুর্নীতি ঠেকাতে হঠাৎ করে ব্যাঙ্কের শাখায় উচ্চপদস্থ আধিকারিকদের হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।[বিগত ৫০০ বছর ধরে ভারতের এই রাজ্যের একটি গ্রামে চলছে 'ক্যাশলেস ব্যবস্থা']












Click it and Unblock the Notifications