Indian Railways: লাইনের উপরেই বসে ওরা! বন্দে ভারত, শতাব্দী এক্সপ্রেস সহ শতাধিকেরও বেশি ট্রেন বাতিল

Indian Railways: একাধিক দাবিতে নতুন করে আন্দোলনে কৃষকরা (Farmer Protest) । এই অবস্থায় আজ সোমবার পাঞ্জাব বনধের (Punjab bandh) ডাক দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ডাক দেওয়া হয়েছে 'রেল রোকো'র। কিষাণ মজদুর মোর্চা (KMM) এবং সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে সে রাজ্যে বনধ এবং ধর্মঘটের ডাক দেয়।

একই সঙ্গে রেল স্তব্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়। সেই মতো সোমবার সকাল থেকে শুরু হয়েছে ধর্মঘট। যার ভয়ঙ্কর প্রভাব পড়েছে রেলে (Indian Railways)। অন্যদিকে ধর্মঘটকে কেন্দ্র করে যাতে কোনও ঘটনা না ঘটে সেজন্য ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। স্টেশনে মোতায়েন রয়েছে রেল পুলিশ।

Indian Railways

Indian Railways: বাতিল শতাধিকেরও বেশি ট্রেন

জানা যাচ্ছে, রেলের তরফে অন্তত ১৫০ টি ট্রেন বাতিল করা হয়েছে। সকাল ৭টা থেকে বিভিন্ন জায়গায় রেল ট্র্যাকের উপরের বসে রয়েছেন আন্দোলনকারীরা। কৃষকদের হুঁশিয়ারি, বিকেল চারটে পর্যন্ত এভাবেই বসে থাকবেন তাঁরা। ফলে ওই লাইনে সম্পূর্ণ ভাবে স্তব্ধ হয়ে গিয়েছে রেল চলাচল। যাত্রীবাহি ট্রেন তো বটেই, মালগাড়িও চলছে না।

রেলের তরফে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে ১৫০ টি ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। তালিকায় আছে দুটি নয়া দিল্লি এবং বৈষ্ণদেবী (New Delhi and Vaishno Devi) এবং অন্যটি একটি নয়াদিল্লি (New Delhi) -এমবুই আনদাউরা (Amb Andaura)।

এছাড়াও বাতিল থাকছে শতাব্দী এক্সপ্রেসও। অন্যদিকে যা খবর, বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে বলেও জানা যাচ্ছে। একেবারে বছর শেষের শেষ লগ্নে দাঁড়িয়ে গোটা বিশ্ব। তার আগে এক ধাক্কায় শতাধিকেরও বেশি ট্রেন বাতিলের খবরে চূড়ান্ত হয়রানির মধ্যে সাধারণ মানুষ। যদিও রেলের তরফে আন্দোলনকারীদের ট্র্যাক থেকে সরে যাওয়ার আবেদন জানানো হয়েছে।

Indian Railways: বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি

ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সহ একাধিক দাবিতে নতুন করে ফের রাজপথে কৃষকরা। ইতিমধ্যে দিল্লি চলোর ডাক দেওয়া হয়েছে। কিন্তু অনেক আগেই আন্দোলনকারী কৃষকদের আটকে দেওয়া হয়েছে। যা নিয়ে একাধিকবার পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছে আন্দোলনকারীদের। এরপর কার্যত মাঝরাস্তাতেই বসে গিয়েছেন কৃষকরা।

প্রতিবাদে আজ পাঞ্জাব বনধের ডাক। আন্দোলনকারীরা জানাচ্ছেন, বিকেল ৪টে পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলবে। এরপরেও সরকারের হুশ না ফিরলে আগামীদিনে আন্দোলন আরও বৃহৎ হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+