ফের বিনিয়োগ জিও-য়, ১৫০ কোটি ডলারের লগ্নি সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের

ফের বিনিয়োগ জিও-য়, ১৫০ কোটি ডলারের লগ্নি সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের

টিপিজি ও এল ক্যাটারটনের পর জিও ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগ করতে চলেছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড, সংক্ষেপে পিআইএফ। জিওর ২.৩৩% প্রায় ১৫০ কোটি ডলারের বিনিময়ে নিজের আওতায় নিতে চলেছে পিআইএফ। এই নিয়ে গত দুমাসে ১১তম বিনিয়োগ আসতে চলেছে জিও-তে।

জিও ডিজিটাল প্ল্যাটফর্মের ২৫% শেয়ার বিক্রি

জিও ডিজিটাল প্ল্যাটফর্মের ২৫% শেয়ার বিক্রি

গত দু'মাসের মধ্যে ফেসবুক, সিলভার লেক, ভিস্তা ইক্যুইটি পার্টনার্স, জেনারেল আটলান্টিক, কেকেআর, মুবাদালা, আদিয়া, টিপিজি ও এল ক্যাটারটনের পর এবার পিআইএফে জিও ডিজিটালের প্রায় ২৫% শেয়ার কেনে। লেনদেন সম্পর্কিত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক আধিকারিকের কথায়, "জিওর পক্ষে সর্বোচ্চ ২৫% শেয়ার বিক্রিই সম্ভব। এরপরে কোনও স্ট্র্যাটেজিক ইনভেস্টর বা তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত কোনও বৃহৎ বিনিয়োগকারী সংস্থা ছাড়া বিনিয়োগ কঠিন হতে পারে।"এদিকে টিপিজি ও এল ক্যাটারটনের লগ্নির পর জিওর ডিজিটাল প্ল্যাটফর্মে মোট বিনিয়োগ দাঁড়ায় প্রায় ১ লক্ষ কোটি টাকারও বেশি।

 বিনিয়োগকারীদের আকর্ষণ করছে জিওর সম্ভাবনাময় ভবিষ্যৎ

বিনিয়োগকারীদের আকর্ষণ করছে জিওর সম্ভাবনাময় ভবিষ্যৎ

আগামী দিনে টেলিকম, কন্টেন্ট স্ট্রিমিং, মোবাইল গেমিং ও আর্থিক লেনদেনকে এক ছাতার তলায় আনার প্রচেষ্টা চালাচ্ছে জিও। আবুধাবির মুবাদালা প্রায় ১২০কোটি ডলারের বিনিময়ে ও আদিয়া ৭৫কোটি ডলারের বিনিময়ে জিওর শেয়ার কিনে নেওয়ায় নতুন সম্ভাবনার সামনে জিও, এমনটাই মত অর্থনীতি বিশেষজ্ঞদের। এছাড়াও কেকেআর ও সিলভার লেকের মতো ইক্যুইটি সংস্থার যোগদানে জিওর উন্নতি অবশ্যম্ভাবী বলে মত অনেকের।

সৌদি আরবের সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপনের পথে মুকেশ আম্বানি

সৌদি আরবের সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপনের পথে মুকেশ আম্বানি

সূত্রের খবর, রোজার মাসে মূলত এই বিনিয়োগ সম্বন্ধিত আইনি কাজকর্ম সারা হয়। মুকেশ আম্বানির পারিবারিক বন্ধু লন্ডন নিবাসী অংশুমান মিশ্রর কথায়, "মুকেশ আম্বানি সবসময়ই চাইতেন সৌদি আরবের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে।" তিনি আরও জানান, "পারস্য উপসাগরীয় দেশগুলির মধ্যে আরবের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার পিছনে ভারত সরকারের বিদেশ-নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।"

 গত বছরের সৌদি আর্মকোর সাথে বাণিজ্যিক সম্পর্ককে মাথায় রেখে চুক্তি

গত বছরের সৌদি আর্মকোর সাথে বাণিজ্যিক সম্পর্ককে মাথায় রেখে চুক্তি

অংশুমান মিশ্র আরও জানিয়েছেন, "সৌদি আরবের ভিন্ন সংস্থার সাথে জিওর সম্পর্ক দৃঢ় হচ্ছে এবং আমার মনে হয় গত বছরে জিওর সাথে সৌদি আর্মকোর বাণিজ্যিক চুক্তির উপর ভরসা রেখেই পিআইএফ এই বিনিয়োগে রাজি হয়েছে।" প্রসঙ্গত উল্লেখ্য, বাণিজ্যিক লাভের পাশাপাশি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড(আরআইএল)-এর ১,৬০,০০০ কোটির ঋণ মেটানোর লক্ষ্যে এই শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিচ্ছেন মুকেশ আম্বানি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+