নির্ভয়া কাণ্ডের ছায়া হরিয়ানায়, দলিত কিশোরীকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন

দিল্লির পর এবার হরিয়ানায় নির্ভয়া কাণ্ডের ছায়া। ১৫ বছর বয়সী এক কিশোরীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়েছে শনিবার সন্ধ্যায় জিন্দ জেলায় খালের ধারে।

দিল্লির পর এবার হরিয়ানায় নির্ভয়া কাণ্ডের ছায়া। ১৫ বছর বয়সী এক কিশোরীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়েছে শনিবার সন্ধ্যায় জিন্দ জেলায় খালের ধারে। মেডিক্যাল পরীক্ষার পর দেখা গিয়েছে, একেবারে নির্ভয়া কাণ্ডের মতোই নৃশংসভাবে তার উপরে অত্যাচার চালানো হয়েছে।

দলিত কিশোরীকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন

দুষ্কৃতীরা গণধর্ষণ করার পর কিশোরীর দেহ ছিন্নভিন্ন করে দিয়েছে। গোপনাঙ্গে কঠিন কোনও বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। ঠিক যেভাবে নির্ভয়ার উপরে অত্যাচার চালানো হয়েছিল।

চিকিৎসকেরা জানিয়েছেন, শরীরের বাইরে যে ক্ষত কিশোরীর হয়েছে তা মারাত্মক। মুখ, মাথা, বুক, হাত-সহ শরীরের মোট ১৯টি জায়গায় গভীর ক্ষত তৈরি হয়েছে। দুষ্কৃতীদের কেউ একজন বুকের উপরে বসে পড়ায় তাঁর ফুসফুসও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেয়েটির বাড়ি কুরুক্ষেত্রের ঝানসা পুলিশ স্টেশন এলাকায়। বেশ কিছুদিন ধরেই সে নিখোঁজ ছিল। গ্রামের এক যুবকের সঙ্গে সে চলে গিয়েছিল বলে পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তবে সেই যুবকের পরিচয় জানা যায়নি। এমনকী সে এই ঘটনার সঙ্গে জড়িত বলেও প্রমাণ মেলেনি।

পরিবারের তরফে মেয়েটির দেহ নিতে প্রথমে অস্বীকার করা হয়। তাদের দাবি ঘটনার সিবিআই তদন্ত করতে হবে। পরিবারের সদস্যকে সরকারি চাকরি দিতে হবে এবং নির্ভয়া তহবিল থেকে ৫০ লক্ষ টাকা দিতে হবে। হরিয়ানার মন্ত্রী কেকে বেদী পরিবারকে আশ্বাস দিলে তারপরে দেহ সৎকার করে পরিবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+