লখিমপুর খেরিতে ১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ, ঘটনায় আটক পাঁচজন
লখিমপুর খেরির ১৫ বছরের কিশোরীর গণধর্ষণের ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। পুলিশ জানিয়েছে যে শনিবার রাতে এই গণধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে যে আক্রান্ত কিশোরী তাঁর বাড়িতে পৌঁছে পুরো ঘটনাটি জানায় তার অভিভাবককে। এরপর তাকে নিয়ে দ্রুত জেলা হাসপাতালে যায় কিশোরীর মা-বাবা এবং মহম্মাদি পুলিশের কাছে খবর দেওয়া হয়।

অতিরিক্ত এসপি অরুণ কুমার সিং রবিবার জানান যে কিশোরীর দাদা একই গ্রামের পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। যাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি বলেন, 'শনিবার গভীর রাতে মহাম্মদী পুলিশের কাছে কিশোরীর গণধর্ষণের অভিযোগ আসে। পুলিশ সঙ্গে সঙ্গে কিশোরীকে জেলা হাসপাতালে নিয়ে যায় এবং তার চিকিৎসা শুরু করে।' কিশোরী তার বিবৃতিতে ম্যাজিস্ট্রেটের কাছে চারজন অভিযুক্তকে সনাক্ত করেছে, যারা তারই গ্রামের বাসিন্দা এবং কিশোরীকে আগে থেকে চিনত। ভারতীয় দণ্ডবিধি ও পকসো আইনে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
উত্তরপ্রদেশের লখিমপুর খেরি একাধিক ঘটনার সঙ্গে অতীতে যুক্ত। কখনও কৃষক হত্যা আবার কখনও বা ধর্ষণের মতো ঘটনা এবার কখনও বা কোনও বিধবার বাড়ি গুঁড়িয়ে দেওয়া। এই ঘটনার আগে উত্তরপ্রদেশের পিলিভিটের মাধোতান্ডা এলাকার এক কিশোরীকে ধর্ষণ না করতে পেরে অভিযুক্তরা তাকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছে ৷ কিশোরীটি এখন হাসপাতালের বার্ন-ওয়ার্ডে ভর্তি রয়েছে ৷ ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। প্রসঙ্গত, নারী নির্যাতনের নিরিখে এগিয়ে রয়েছে উত্তরপ্রদেশ। দেশ জুড়ে ২০২১ সালে নারী নির্যাতনের মামলা দায়ের হয়েছে চার লক্ষ ২৮ হাজার ২৭৮টি। যার মধ্যে অধিকাংশই যোগী রাজ্যে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications