সীমান্তে পাল্টা আক্রমণে ১৫ পাক সেনাকে খতম করল বিএসএফ
জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের পাল্টা জবাব দিতে গিয়ে ১৫ পাকিস্তানি সেনাকে খতম করল বিএসএফ। বৃহস্পতিবার রাত থেকে হামলা শুরু করে পাক সেনা।
নয়াদিল্লি, ২৮ অক্টোবর : জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের পাল্টা জবাব দিতে গিয়ে ১৫ পাকিস্তানি সেনাকে খতম করল বিএসএফ। বৃহস্পতিবার রাত থেকে হামলা শুরু করে পাক সেনা। শুক্রবার সকালে তার জবাবে পাল্টা ভারি গুলিবর্ষণ শুরু করা হয় ভারতের তরফে। শুক্রবার বিএসএফ-এর তরফে একথা জানানো হয়েছে।
পাকিস্তানের ভারি গুলিবর্ষন, জম্মুতে গ্রামবাসীদের বাড়ির বাইরে না বেরনোর নির্দেশ
বৃহস্পতিবার থেকে জম্মু ও কাশ্মীরের বসতি এলাকায় বারবার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে। জম্মুর খোর এলাকায় এবং পুঞ্চের মেন্দর সেক্টরে পাক সেনার গুলিতে দুই গ্রামবাসীর মৃত্যু হয়। এছাড়াও পাক সেনার ছোঁরা মার্টার শেলে একটি মেয়েও আহত হয়েছে।

ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই পাক সেনার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের জেরে ৪ নিরাপত্তা বাহিনীর কর্মী-সহ ৫ ভারতীয়র মৃত্যু হয়েছে এবং ৩৪ জনের বেসি আহত হয়েছেন।
গত ২১ অক্টোবর বিএসএফ কাঠুয়ার হীরানগর সেক্টরে ৭ পাকিস্তানি সেনা ও এক জঙ্গিকে খতম করে। ২৫ অক্টোবরও পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা জবাব দিতে গিয়ে ২-৩ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলেও মনে করা হয়।












Click it and Unblock the Notifications