Sanjay Raut: মহারাষ্ট্র নির্বাচনের আগেই ধাক্কা! বিজেপি নেতার মামলায় জেল খাটতে হবে সঞ্জয় রাউতকে
Shiv Sena UBT Sanjay Raut: বছর শেষে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন (Maharashtra Assembly Election 2024)। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে চড়ছে পারদ। আর এর মধ্যেই বড় ধাক্কা উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) শিবিরে। বিজেপি নেতার স্ত্রী'য়ের করা মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রাউত।
শুধু তাই নয়, ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশও শুনিয়েছেন আদালত। যা নির্বাচনের আগে ঠাকরে শিবিরের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। এই বিষয়ে কড়া ভাষায় শিবসেনা নেতাকে আক্রমণ শানিয়েছে বিজেপি (Shiv Sena UBT Sanjay Raut)।

- Shiv Sena UBT Sanjay Raut: এক নজরে ঘটনা
সঞ্জয় রাউত উদ্ধব ঠাকরের খুবই ঘনিষ্ঠ একজন নেতা (Shiv Sena UBT Sanjay Raut)। কয়েকবছর আগে বিজেপি নেতা কিরীট সোমাইয়ার স্ত্রী মেধার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন। মুম্বইয়ের মীরা ভায়ান্ডার পুরসভার অধীনে একটি পাবলিক টয়লেটকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। সঞ্জয়ে রাউতের অভিযোগ ছিল, ওই টয়লেট নির্মাণে ব্যাপক দুর্নীতি হয়েছে। প্রায় ১০০ কোটির দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তোলেন। আর এরপরেই বিজেপি নেতা ও তাঁর স্ত্রীর উদ্ধব ঠাকরে ঘনিউষ্ঠ নেতার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে।
২০২২ সালে সেই মামলা দায়ের হয়। মেধা কিরীটের অভিযোগ ছিল, সঞ্জয়হ রাউত যে মন্তব্য করেন তা অবমাননামুলক। চরিত্রহানি করা হয়েছে বলেও অভিযোগ। প্রায় ১০০ কোটির মামলা দায়ের হয়। এই বিষয়ে দীর্ঘ শুনানি হয়।
- Shiv Sena UBT Sanjay Raut: ১৫ দিনের সাজা
মানহানি সংক্রান্ত মামলায় আদালত এদিন সঞ্জয় রাউতকে দোষী সাব্যস্ত করে (Shiv Sena UBT Sanjay Raut)। ডাঃ মেধা কিরীট সোমাইয়ার দায়ের করা অভিযোগের শুনানি শেষে সঞ্জয় রাউতের ১৫ দিনের জেল হেফাজিতের নির্দেশ শোনায়। একই সঙ্গে ২৫ হাজার টাকা ক্ষতিপুরণ দেওয়ার নির্দেশ দিয়েছে মুম্বই মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট। প্রকাশিত খবর অনুযায়ী, IPC section 500 অনুযায়ী সঞ্জয়ের এই সাজা শোনানো হয়েছে।
- Shiv Sena UBT Sanjay Raut: কি বলছেন মেধা?
মামলার শুনানিতে বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন মেধা। তিনি বলেন, সঞ্জয় রাউত যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন এবং অবমাননাকর। শুধু তাই নয়, যেভাবে সংবাদমাধ্যমের সামনে ১০০ কোটির দুর্নীতির কথা বলা হয়েছে তা মানহানিকর। এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে। দীর্ঘ শুনানি শেষে আদালত এহেন নির্দেশ শোনায়।












Click it and Unblock the Notifications