তপ্ত নাগাল্যান্ড, জারি ১৪৪ ধারা, আজই সেখানে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল
তপ্ত নাগাল্যান্ড, জারি ১৪৪ ধারা, আজই সেখানে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল
এখনও উত্তপ্ত নাগাল্যান্ড। মৃতের সংখ্যা বেড়ে হয়ে গিয়েছে ১৬। জারি করা হয়েছে ১৪৪ ধারা। এদিকে আজই নাগাল্যান্ডে যাওয়ার কথা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদলের। গতকালই ১৪ নিরিহ গ্রামবাসীর মৃত্যুর প্রতিবাদে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। টুইট করে তার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। তারপরেই তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ওব্রায়েন জানিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল যাবে নাগাল্যান্ডে।

উত্তেজনা নাগাল্যান্ডে
ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে উত্তর-পূর্বের রাজ্য নাগাল্যান্ড। গতকাল রাত থেকেই তীব্র উত্তেজনা সেখানে। শনিবার রাতে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন গ্রামবাসী। সীমান্তবর্তী রাজ্যে অনুপ্রবেশ রুখতে গুলি চালিয়েছিল নিরাপত্তাবাহিনী এমনই দাবি করা হয়েছে। কিন্তু তাতে প্রাণ হারিয়েছেন অনেক নিরিহ গ্রামবাসী। এখনও পর্যন্ত ১৫ জন গ্রামবাসীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মারা গিয়েছেন একজন সেনা জওয়ান। তারপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গ্রামবাসীরা দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন সেখানে। ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদল
গতকালই নাগাল্যান্ডে নিরিহ গ্রামবাসীদের মৃত্যুর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। রাতেই টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে ঘটনার নিন্দা করেছেন। যদিও গতকাল ঘটনার যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু তাতেও ক্ষোভ মিটছে না। তৃণমূল কংগ্রেস ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নেখানে প্রতিনিধিদল পাঠানোর কথা ঘোষণা করেছিল। মৃত গ্রামবাসীদের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। সেখানে আজ যাওয়ার কথা তৃণমূল কংগ্রেস সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব, অপরূপা পোদ্দার ও ড. শান্তনু সেনের। সেখানে মৃত গ্রামবাসীদের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার বার্তা দেবেন তাঁরা।

কড়া সমালোচনা বিজেপির
নাগাল্যান্ডের ঘটনার কড়া সমালোচনা করেছেন নাগাল্যান্ডের বিজেপি নেতৃত্বও। সেরাজ্যেক বিজেপি সভাপতি এবং মন্ত্রী তেমজেন ইম্মা আলং ঘটনার কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, গোয়েন্দাদের তথ্য নিয়ে যে প্রশ্ন উঠছে, তা নিছকই অজুহাত। এই ঘটনা গণহত্যার সামিল বলে তীব্র আক্রমণ করেছেন তিনি। তার জন্য কেন্দ্রের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। নাগাল্যান্ডে এই নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে।
টুইটে তিনি লিখেছেন, 'নিরীহ সাধারণ মানুষকে লক্ষ্য করে এই ঘটনা গণহত্যার সামিল। শান্তির মাঝে এই ঘটনা যুদ্ধপরাধের সামিল। তিনি দাবি করেছেন, নিরীহ মানুষগুলো ছিলেন পরিশ্রমী শ্রমিক। তাঁরা দিনের শেষে নিজেদের কাজের জায়গা থেকে ফিরছিলেন। তাঁদের কাছে কোনও আগ্নেয়াস্ত্রও ছিল না। সুতরাং, এটি শান্তির সময় যুদ্ধের সমতুল্য।

উত্তাল সংসদ অধিবেশন
শীতকালীন অধিবেশনের ষষ্ঠ দিনের শুরু থেকেই উত্তাল হয়ে উঠেছে সংসদ। নাগাল্যান্ডের ঘটনা নিয়ে সংসদে আলোচনার দাবি জানিয়েছেন বিরোধীরা। প্রসঙ্গত উল্লেখ্য সংসদের দুই কক্ষে নাগাল্যান্ড ইস্যুতে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই ২১ জন আধা সেনার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। দফায় দফায় টহল দিচ্ছে আধা সেনা।












Click it and Unblock the Notifications