Upper Primary Recruitment Case: জট কাটল উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শূন্যপদে নিয়োগের, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

Upper Primary Recruitment Case: জট কাটল উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শূন্যপদে নিয়োগে। কলকাতা হাইকোর্টের নির্দেশেই নিয়োগ হবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। নিয়োগ প্রক্রিয়ায় কোনও হস্তক্ষেপ করল সর্বোচ্চ আদালত। যা অবশ্যই বড়সড় স্বস্তি রাজ্য সরকারের কাছে। আর এহেন নির্দেশ সামনে আসার পরেই নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে শিক্ষা দফতর, এমনটাই জানা যাচ্ছে।

১৪ হাজারের বেশি শূন্যপদে উচ্চ প্রাথমিকে নিয়োগের (Upper Primary Recruitment Case) নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে মামলা হয়। বেশ কয়েকজন চাকরিপ্রার্থী এই মামলা দায়ের করেন। আর তা নিয়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় জট তৈরি হয়।

supreme court

কার্যত নিয়োগ প্রক্রিয়া ফের থমকে যাবে না তো সেই আশঙ্কা তৈরি হয়। আজ শুক্রবার এই সংক্রান্ত মামলাটির শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চে।

দীর্ঘ শুনানি শেষে প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী ১৪ হাজার শূন্যপদে নিয়োগ হবে। নিয়োগপত্র দিতে বাধা নেই। এমনকি সুপ্রিম কোর্ট নিয়োগ প্রক্রিয়ায় কোনও হস্তক্ষেপ করবে না বলেও এদিন মামলার শুনানিতে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

বলে রাখা প্রয়োজন, উচ্চ প্রাথমিকের এই নিয়োগ প্রক্রিয়া গত ২০১৫ সাল থেকে ঝুলে রয়েছে। দীর্ঘ সময় ধরে মামলা চলায় বারবার এই নিয়োগ প্রক্রিয়া থমকে যায়। এমনকি নিয়োগ প্রক্রিয়া একটা সময় বাতিল করে দেয় আদালত। এরপর ফের মামলা হয়। গত ২০২৩ সালে আদালত প্যানেল প্রকাশের অনুমতি দেয়। তবে শর্ত দিয়ে দেওয়া হয়। আদালত জানায়, এসএসসি প্যানেল প্রকাশ করতে পারলেও নিয়োগের সুপারিশ করতে পারবে না। তা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ফের মামলা হয়। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়।

দীর্ঘ শুনানি চলে। সম্প্রতি বিচারপতি তপোব্রেত চক্রবর্তীর বেঞ্চ নির্দেশে জানায়, স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে। তার ভিত্তিতে তারা কাউন্সেলিং করে চাকরিতে নিয়োগ করবে। আদালতের ওই রায়ের ফলে প্রায় আট বছর পরে ১৪,০৫২ পদে নিয়োগ শুরু করেছিল এসএসসি। শুরু হয় কাউন্সেলিং। এর মধ্যে সুপ্রিম কোর্টে ছোটেন বেশ কয়েক চাকরিপ্রার্থী। বেশ কয়েকটিও বিষয় চ্যালেঞ্জ করে মামলা হয়।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চে মামলার শুনানি হয়। কিন্তু সেই আবেদনে কোনও সাড়া দিল না সর্বোচ্চ আদালত। ফলে সমস্ত আইনি জট কাটল। আর তা কাটতেই ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিচ্ছে দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+