নয়ডায় মিথ্যা অপহরণের গল্প ফেঁদে ধৃত ১৪ বছরের বালক

পুলিশ সুপার যোগেশ সিং জানিয়েছেন, শনিবার অষ্টম শ্রেণীর এই ছাত্রের হদিশ মিলেছে। পুলিশসূত্র্রের খবর, কোন এক সময় একটি মেয়ের সঙ্গে বাজে ব্যবহার করায় ওই তিন ব্যক্তি অষ্টম শ্রেণীর এই ছাত্রকে বাধা দেয়। তার পর থেকেই বদলার মনোভাব জাগে তার মনে। ওই তিন ব্যক্তিকে ফাঁসানোর জন্য পরিকল্পনা শুরু করে সে।
গত ১৪ অক্টোবর অভিযুক্ত ছাত্রের বাবা সেক্টর ২৪ পুলিশ থানায় ছেলের অপহরণ হয়ে যাওয়ার অভিযোগ দায়ের করেন। সেক্টর ২২-এ বাসিন্দা এই পরিবার। অভিষুক্ত বালক চওড়া রঘুনাথপুর গ্রামের একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র।
তদন্তের সময় পুলিশ লক্ষ্য করে সোস্যাল নেটওয়ার্কিং সাইটে অপহৃত বালককে সক্রিয় দেখা যায়। সেখানে তিন ব্যক্তির দ্বারা অপহৃত হওয়ার ঘটনারও উল্লেখ করতে দেখে সন্দেহ হয় পুলিশের।
এর পরেই ইলেকট্রনিক নজরদারি শুরু করে পুলিশ। শনিবার তার হদিশ মেলে।
পুলিশের জিজ্ঞাসাবাদের সামনে অভিযুক্ত ছাত্র স্বীকার করে যে অপহরণের ঘটনা মিথ্যা ছিল। ওই তিন ব্যাক্তিকে ফাঁসানোর জন্যই এই মিথ্যা অপহরণের গল্প সাজিয়েছিল সে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications