৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ কিশোরের বিরুদ্ধে! শোরগোল যোগীর রাজ্যে
পাশের বাড়ির ৪ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছে ১৪ বছরের কিশোর। ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ৭৩-এ। নিজের বাড়ি ডেকে নিয়ে গিয়ে শিশুকন্যাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।
পাশের বাড়ির ৪ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছে ১৪ বছরের কিশোর। ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ৭৩-এ। নিজের বাড়ি ডেকে নিয়ে গিয়ে শিশুকন্যাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।

কিশোরকে গ্রেফতার করে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করানো হয়। সেখান থেকে তাকে রিমান্ড হোমে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার বিকেল ৪টে নাগাদ ঘটনাটি ঘটে। শিশুটিকে একা দেখে কিশোর হাতে লজেন্স নিয়ে প্রলুব্ধ করে কাছে ডেকে নেয়। তারপরই যৌন হেনস্থা করে।
ঘটনার সময় কিশোরের ও শিশুকন্যার বাবা-মা সকলেই কাজে বেরিয়েছিলেন। মেয়েটির দিদি বাড়িতে থাকলেও সে কিছু বুঝতে পারেনি। মেয়েটি সন্ধ্যায় বাড়ি ফিরে এসে গোপনাঙ্গে ব্যথার কথা জানায়। মা চেপে ধরলেই কিশোরের কথা জানায় মেয়েটি। তারপরই পুলিশে খবর দেওয়া হয়।
হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে পরীক্ষা করে দেখা যায় মেয়েটির সঙ্গে যৌন হেনস্থা হয়েছে। তারপরই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। পকসো ধারায় মামলা করা হয়েছে।

Click it and Unblock the Notifications