ফের দিল্লিতে গণধর্ষণ : ৬ পুরুষের লালসার শিকার ১৪ বছরের নাবালিকা!
নয়াদিল্লি, ১২ ডিসেম্বর : স্কুলে যাওয়ার সময়, বাড়ি থেকে কয়েক মিনিট দূর থেকেই ১৪ বছরের একটি মেয়েকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর ৬ জনে মিলে ওই নাবালিকাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। দক্ষিণপশ্চিম দিল্লির দিচাওন গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
ওই ৬ জন মিলে তাকে নির্জন এলাকায় নিয়ে যায়। রাস্তার ধারে গাড়ি থাকিমে মেয়েটিকে ধর্ষণ করে তারা। পুলিশ সূত্রের খবর এক পথচারী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। মুন্দকা থানার পুলিশ অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে এই ৫ জনের নাম রাহুল (১৯), সুরজ (১৯), সন্দীপ (২১), রমেশ (২৭), নরেন্দ্র ওরফে চঞ্চল (২০) এবং অমন (২৩)। এদের মধ্যে রাহুল প্রতিবেশী হওয়ার সূত্রে পীড়িতার পূর্বপরিচিত। কিন্তু বাকি চার জনকে চিনত না। ঘটনাটি সকাল ৮ টা থেকে ১১ টার মধ্যে ঘটেছে। বাইরে থেকে একটি গাড়ি ভাড়া করে আনা হয়েছিল এই কাজ করার জন্য। গাড়ির চালকের নাম সন্দীপ।
পুলিশের তরফে জানানো হয়েছে, সকাল সাড়ে সাতটা নাগাদ মেয়েটি যখন স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরয় তখন বাড়ি থেকে একটু দুরেই রাহুল মেয়েটির পথ আটকে তাকে গাড়িতে উঠতে বলে। মেয়েটি কোনও জবাব না দিয়ে হাঁটতে শুরু করে। এই সময় গাড়ি থেকে বাকি পাঁচজন নেমে মেয়েটিকে জোর করে গাড়িতে তোলে। তারপর প্রায় ১ ঘন্টা গাড়ি চালিয়ে শুনশান একটি জায়গায় গাড়ি দাঁড় করিয়ে এই অপরাধ করে।
রোনহোলা পুলিশ স্টেশনে এদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন মেয়েটি অত্যন্ত ভয়ে রয়েছে। এই মুহূর্তে তাঁর চিকিৎসার প্রয়োজন।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications