অন্ধ্রর বাজি কারখানায় আগুন, মৃত ১৭ জনের মধ্যে ১৪ জনই মহিলা

পুলিশসূত্রে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের পর থেকে আরও দুই জন মহিলা নিখোঁজ। পুলিশসূত্রের খবর বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে অনেক শ্রমিকরাই ছিটকে আশপাশের এলাকায় গিয়ে পড়েছে।
কাকিনাড়ার প্রশাসনিক আধিকারিকদের তরফে জানানো হয়েছে, যখন কারখানায় আগুন লাগে তখন সেখানে ৩০ জনের মতো শ্রমিক কাজ করছিলেন। এই বাজি কারখানাটি বিশাখাপটনম থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত। যেহেতু কারখানা দাহ্য পদার্থে ভর্তি ছিল তাই আগুন নেভাতে বেশ খানিক বেগ পেতে হয় দমকলকে। প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানায় অগ্নি নিরাপত্তার ব্যবস্থা ঠিকঠাক ছিল কিনা তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। সূত্রের খবর অনুযায়ী, উৎসবের মরশুমে প্রত্যেকবছরই এই কারখানায় কাজ হয়। প্রায় ১০ বছর থেকে একইভাবে চলছে বাজি তৈরির কাজ। এমনকী এই কারখানার জন্য অনুজ্ঞাপত্র বা লাইসেন্সও রয়েছে।
অন্ধ্রর মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications