এবার বিদ্রোহে'র পথে সেনা'র ১৪ সাংসদও! যে কোনও মুহূর্তে বিদ্রোহী শিন্ড'কে সমর্থন?

এবার বিদ্রোহে'র পথে সেনা'র ১৪ সাংসদও! যে কোনও মুহূর্তে বিদ্রোহী শিন্ড'কে সমর্থন?

বিদ্রোহী শিন্ডে শিবিরে ক্রমশ পাল্লা ভারি হচ্ছে বিধায়কদের! ইতিমধ্যে ৪৯ জন বিধায়কের সমর্থন তাঁর সঙ্গে রয়েছে বলেই দাবি করেছেন এই শিবসেনা বিধায়ক। আর এই সঙ্কটের মুহূর্তে আরও উদ্বেগ বাড়ছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে'র। বিধায়কদের পর এবার বিদ্রোহ সেনা সাংসদেরও। এমনটাই দাবি একাধিক সংবাদমাধ্যমের।

আর নয়া এই খবর সামনে আসতেই সরগরম মুম্বইয়ের রাজ্য-রাজনীতি। আর এহেন সঙ্কটের পিছনে যে বিজেপিই রয়েছে, তা নিয়ে ইতিমধ্যে সুর চড়াতে শুরু করেছে বিরোধীরা।

এমনকি খোদ মমতা বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে সংখ্যা নেই বিজেপির কাছে। সেখানে দাঁড়িয়ে টাকা'র বিনিময়ে সরকার ফেলে দেওয়ার ছক বিজেপিক কষছে বলেও এদিন অভিযোগ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আর এহেন অভিযোগকে কেন্দ্র করেই সরগরম রাজ্য-রাজনীতি।

সেনার ১৯ জন সাংসদ

সেনার ১৯ জন সাংসদ

টাইমস নাও'তে প্রকাশিত খবর অনুযায়ী, বিধায়কদের পর এবার সাংসদরাও বিদ্রোহের সুর চড়াতে পারে। অন্তত শিবসেনার ১৪ জন সাংসদ খোদ দলের বিরুদ্ধে হাঁটতে পারে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এমনকি একনাথ শিন্ডেকে সমর্থন তাঁরা করতে পারে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। আর এই খবর ঘিরে নতুন করে অস্বস্তি সেনা'র অন্দরে। যদিও এই বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু জানানো হয়নি। এমনকি সাংসদরাও এই বিষয়ে স্পিকটি নট। বলে রাখা প্রয়োজন, এই মুহূর্তে লোকসভায় শিবসেনার ১৯ জন সাংসদ রয়েছে।

পড়ে যেতে পারে উদ্ধব ঠাকরে'র সরকার

পড়ে যেতে পারে উদ্ধব ঠাকরে'র সরকার

ইতিমধ্যে শিন্ডের মাস্টারস্ট্রোকে কার্যত সে রাজ্যের বিধানসভায় কার্যত দিশেহারা সেনা। যে কোনও মুহূর্তে পড়ে যেতে পারে উদ্ধব ঠাকরে'র। যদিও এই অবস্থায় মহা গঠবন্ধন থেকে শিবসেনা বেরিয়ে আসবে বলেও জানিয়েছেন সেনা-মুখপাত্র সঞ্জয় রাউত। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জোট সঙ্গী শরদ পাওয়ারের দল। এই অবস্থায় তাঁরা বৈঠকেও বসেছে। আর এরই মধ্যেই সেনা সাংসদের বিদ্রোহের খবরে অস্বস্তি সব শিবিরে।

শক্তি আরও বাড়বে বলেই হুঁশিয়ারি

শক্তি আরও বাড়বে বলেই হুঁশিয়ারি

বৃহস্পতিবার সকালেই ভিডিও সামনে এনে শক্তি প্রদর্শন করেছেন বিদ্রোহী বিধায়করা। শুধু তাই নয়, শিন্ডে জানিয়েছেন মোট ৪৯ জন বিধায়কের সমর্থন পাওয়া গিয়েছে। যার মধ্যে ৪২ জন শিবসেনার বিধায়ক রয়েছে বলে জানানো হয়েছে। বাকিরা নির্দলের। তবে সংখ্যাটা যে এখানে দাঁড়াবে সেটাও স্পষ্ট করে দিয়েছেন বিদ্রোহী শিন্ডে। জানিয়েছেন, আরও বেশ কয়েকজন বিধায়ক তাঁর সঙ্গে যোগ দেবে। যাদের মধ্যে বেশ কয়েকজন নির্দলও রয়েছে বলেও জানা যাচ্ছে। যদিও এই অবস্থায় বার বার সেনার তরফে আলোচনার কথা বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+