মুম্বইয়ে বহুতল ধসে ১৪ জনের মৃত্যু, ধ্বংসস্তূপের নীচে আটকে অনেকে
মুম্বইয়ে বহুতল ধসে ১৪ জনের মৃত্যু, ধ্বংসস্তূপের নীচে আটকে অনেকে
সোমবার গভীর রাতে মু্ম্বইয়ের নায়েক নগরে একটি বহুতল ধসে ১৪ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নীচে এখনও কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপ থেকে বাসিন্দাদের উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে যান মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে। মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।

মুম্বই প্রশাসন সূত্রের খবর, সোমবার রাত অনুমানিক ১২টা নাগাদ মুম্বইয়ে কুরলার নায়েক নগর সোসাইটিতে চারতলা একটি বিল্ডিং ভেঙে পড়ে। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল ও পুলিশ বাহিনী। উদ্ধারকাজ শুরু হয়। এখনও পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। চারজন মুম্বইয়ের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি নয়জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের ঘাটকোপার ও সায়নের নাগরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বৃহন্মুব্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, নায়েক নগরের একটি বহুতল সোমবার মাঝ রাতে ধসে পড়ে। ঘটনায় পুলিশ ও দমকল বাহিনী উদ্ধারকাজ শুরু করে। এখনও উদ্ধারকাজ চলছে। বহুতলের নীচে এখনও ২০ থেকে ২৫ জন আটকে থাকার সম্ভবানা রয়েছে বলে বিএমসি জানিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন, দুটো উদ্ধারকারী ভ্যান ও ৬টি অ্যাম্বুল্যান্স রয়েছে। এছাড়াও ২৮ জন শ্রমিক সহ পাঁচটি জেসিবি রয়েছে বলে জানা গিয়েছে।
এই বহুতলটিকে বৃহন্মুব্বই মিউনিসিপ্যাল আগেই বিপজ্জনক বলে ঘোষণা করেছিল। ছয় বছর আগে স্থানীয় প্রশাসন দ্রুত আবাসিকদের বহুতল খালি করার নোটিশ জারি করেছিল। মুম্বইয়ে ভারি বৃষ্টিপাতের জেরে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এই বহুতলটির পার্শ্ববর্তী বিল্ডিংগুলোর অবস্থাও সঙ্কটজনক। ওই বহুতলগুলোকেও বিএমসি বিপজ্জনক বলে ঘোষণা করেছিল। বিএমসির তরফে জানানো হয়েছে, যে কোনও মুহূর্তে এই বহুতলগুলো ভেঙে পড়তে পারে। মঙ্গলবার সকালে বিএমসির তরফে ধসে পড়া বহুতলের আশেপাশের তিনটি বিল্ডিং থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে। তিনি বহুতল ধসে পড়ার ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন। আদিত্য ঠাকরে বলেন, বিএমসি নোটিশ জারি করার পর ভবনগুলো খালি করে দেওয়া উচিত। না হলে এই ধরনের ঘটনা আরও ঘটবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আদিত্য ঠাকরে বলেন, 'শহরে আরও চারটি বহুতল রয়েছে, যেখানে বিএমসি নোটিশ জারি করেছে। কিন্তু সেখানে এখনও মানুষ বসবাস করছেন। সেখানাকার বাসিন্দাদের সরিয়ে ভবনগুলো ভেঙে ফেলা আমাদের আগ্রাধিকার। তার জন্য আশেপাশের বাসিন্দাদের যাতে কোনও রকম সমস্যা না হয়, সেদিকে নজর রাখতে হবে।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications