জঙ্গি দমনে আট মাসে ব্যাপক সাফল্য! পাকিস্তানের বাড়িয়েছে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনাও

বছরের প্রথম আট মাসে জম্মু ও কাশ্মীরে কমপক্ষে ১৩৯ জন জঙ্গিকে মেরেছে ভারতীয় সেনা। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে এমনটাই জানানো হয়েছে। তবে এই সময়েরমধ্যে বিভিন্ন পদমর্যাদার ২৬ জন জওয়ানের মৃত্যু হয়েছে।

বছরের প্রথম আট মাসে জম্মু ও কাশ্মীরে কমপক্ষে ১৩৯ জন জঙ্গিকে মেরেছে ভারতীয় সেনা। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে এমনটাই জানানো হয়েছে। তবে এই সময়ের মধ্যে বিভিন্ন পদমর্যাদার ২৬ জন ভারতীয় জওয়ানেরও মৃত্যু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এইসব জঙ্গির মৃত্যু হয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা দিয়ে অনুপ্রবেশের সময় কিংবা রাজ্যের বিভিন্ন অংশে বাহিনীর সঙ্গে লড়াইয়ে।

অগাস্টেই পাঁচ জঙ্গিকে মেরেছে সেনাবাহিনী। এইসময়ে অপারেশনে এক জঙ্গি ধরা পড়েছে। জম্মু ও কাশ্মীরে জানুয়ারি থেকে অগাস্টে জঙ্গি আক্রমণের ঘটনা ঘটেছে ৮৭ টি।

সাফল্যের মে মাস

সাফল্যের মে মাস

তবে সেনাবাহিনী সূত্রে খবর, মে মাস ছিল সব থেকে বেশি সাফল্যের। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জম্মু ও কাশ্মীরে মে মাসে জঙ্গিদের বিরুদ্ধে সব থেকে বেশি অভিযান হয়েছে। সংখ্যাটি হল ২২। ওই এক মাসেই ২৭ জন জঙ্গিকে মারে নিরাপত্তা বাহিনী।

অভিযানে বোফর্স ব্যবহার

অভিযানে বোফর্স ব্যবহার

জুলাইয়ের শেষ সপ্তাহে ভারতীয় সেনা পাকিস্তানি সেনার ব্যাটের আক্রমণ প্রতিহত করতে বোফর্স কামানও ব্যবহার করে। ভারতের পাল্টা হামলায় চার ব্যাট কমান্ডো মারা যায়।

৩৭০ ধারা বাতিলের পর থেকে বেশি আক্রম

৩৭০ ধারা বাতিলের পর থেকে বেশি আক্রম

পাকিস্তান থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। বিশেষ করে ৩৭০ ধারা বাতিলের পর থেকে এই চেষ্টা আরও বেড়েছে। পাশাপাশি এই বছরে
সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনাও অন্যবারের থেকে বেশি। অগাস্টের ৫ তারিখের পর থেকে ২২২ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তবে এই বছরে সব থেকে বেশি
সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনা ঘটে জুলাইয়ে। ২৯৬টি।
সব মিলিয়ে প্রথম আটমাসে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে ১৮৮৯টি। ২০১৮ সালে সারা বছরে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছিল ১৬২৯ টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+