Illegal Immigrants: রাজধানীর বুকে অবৈধভাবে বসবাস! ১৩২ জন বিদেশি নাগরিককে ফেরত পাঠাল দিল্লি
Illegal Immigrants: বৈধ নথি ছাড়াই দীর্ঘদিন ধরে দিল্লিতে (delhi) বসবাস। অভিযান চালিয়ে এমনই বিদেশি নাগরিকদের ধরে তাদের দেশে পাঠাল (deported) দিল্লি পুলিশ। ২০২৪ সালে মোট ১৩২ জন অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিককে (foreign nationals) ধরেছে পুলিশ। এদিকে, দিল্লির দক্ষিণ পূর্বে পালাম এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে চিহ্নিত করে দেশে ফেরাল দিল্লি পুলিশ।
জানা গিয়েছে, ১৩২ জনের মধ্যে ১১৬ জনই নাইজেরিয়ার নাগরিক, ৭ জন আইভরি কোস্টের নাগরিক। গিনি ও উজবেকিস্তানের ৩ জন করে নাগরিক, ঘানা ও উগান্ডা থেকে ২ জন করে ও সেনেগালের ১ জন নাগরিক ছিলেন। দ্বারকার ডিসিপি অঙ্কিত সিং জানান, এনাদের সকলকেই তাদের দেশে প্রত্যর্পণের ব্যবস্থা করা হয়েছে।

১৩২ জন বিদেশি নাগরিকের মধ্যে ৫ জন মহিলা নাইরেজিয়ান ও তিনজন মহিলা উজবেকিস্তানের নাগরিক। ডিসিপি জানান, ওই সমস্ত বিদেশি নাগরিকরা বিভিন্ন বস্তি, অবৈধ কলোনি ও দ্বারকা এলাকার শরণার্থী শিবিরগুলিতে গা ঢাকা দিয়েছিলেন।
জানা গিয়েছে দিল্লি পুলিশের মাদক বিরোধী সেল ৭৩ জনকে চিহ্নিত করেছে। বাকিদের মধ্যে ৪৮ জনকে চিহ্নিত করেছে উত্তমনগর থানার পুলিশ। এছাড়াও ৮ জনকে মোহন গার্ডেন থানার পুলিশ ২ জনকে দাবরি থানার পুলিশ চিহ্নিত করেছে বলে খবর পুলিশ সূত্রের।
এদিকে, পালাম এলাকায় ধৃত বাংলাদেশি নাগরিক (Bangladeshi National) মহম্মদ শাহিদুল ইসলামকে অভিবাসন দফতর মারফত বাংলাদেশে ফেরত পাঠাল দিল্লির পুলিশ। দীর্ঘ তিন বছর ধরে সে দিল্লিতে অবৈধভাবে বসবাস করছিল বলে জানিয়েছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলাপুরীতে অভিযান চালিয়ে সন্দেহভাজনকে ধরে ফেলে পুলিশ।
ভারতীয় নাগরিকত্বের বৈধ পরিচয়পত্র চাওয়া হলে তা দিতে পারেননি ওই ব্যক্তি। বাংলাদেশি নথির জেরক্স কপি উদ্ধার হয়েছে তার কাছ থেকে। এরপরই জেরায় এদেশে অনুপ্রবেশের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত। তাকে বাংলাদেশের ফেরানোর ব্যবস্থা করে দিল্লির পুলিশ।
প্রসঙ্গত, বাংলাদেশে চরম অচলাবস্থার মাঝে এদেশে অনুপ্রবেশের (Infiltration) ঝুঁকি বেড়ে গিয়েছে। দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে চিরুনি তল্লাশি শুরু করে দিল্লির পুলিশ। সেইমতো অবৈধ নাগরিকদের চিহ্নিত করে ফের পাঠাল দিল্লির পুলিশ।












Click it and Unblock the Notifications