উদ্বেগ ওমিক্রন নিয়ে, বিদেশ থেকে আগত ১৩০ জন যাত্রী মোরাদাবাদ থেকে নিখোঁজ
বিদেশ থেকে ৫১৯ জন মোরাদাবাদে এসেছিলেন
ক্রমেই বিশ্বে বাড়ছে ওমিক্রনের আতঙ্ক। যার জেরে বিজ্ঞানীরাও বেশ চিন্তিত। আর এই ওমিক্রন আতঙ্কের মাঝেই উত্তর প্রদেশের মোরাদাবাদ থেকে বিদেশ ফেরত ১৩০ জন নিখোঁজ। মোরাদাবাদ স্বাস্থ্য বিভাগের সূত্র মারফত জানা গিয়েছে, কিছুদিন আগে বিদেশ থেকে ৫১৯ জন মোরাদাবাদে এসেছিলেন, যার মধ্যে থেকে ১৩০ জন নিখোঁজ রয়েছেন। এই পরিস্থিতি মোরাদাবাদে বেশ আতঙ্কের সৃষ্টি করেছে। অনেকের মতে ওমিক্রন ছড়িয়ে পড়বে না তো?

মোরাদাবাদ থেকে ১৩০ জন নিখোঁজ
কিছুদিন আগে মোরাদাবাদ ফেরত এক যাত্রী করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। উত্তরপ্রদেশ সরকারকে নিখোঁজ হওয়ার বিষয়টি জম্মু প্রশাসনের থেকে জানানো হয়। মোরাদাবাদ স্বাস্থ্য দফতরের দাবি করে বলেন, বিদেশ ছাড়া ওই ১৩০ জন ব্যক্তি অন্য কোন রাজ্যে গিয়ে থাকতে পারেন।

ওমিক্রন ৭৭ টি দেশে ছড়িয়েছে
প্রবীণ শ্রীবাস্তব হলেন জেলা নজরদারি আধিকারিক, যিনি লোকেদের সন্ধান করার দায়িত্বের কাজ করে থাকেন। তিনি বলেন, ১৩০ জনের ঠিকানা হয় ভুল বা ফোন নম্বর ভুল। এখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, যোগাযোগও করা যাচ্ছে না। ওমিক্রন ৭৭ টি দেশে ছড়িয়ে পড়েছে যা নিয়ে উদ্বেগ বাড়ছে।

৭ জনই মুম্বাইয়ের বাসিন্দা
করোনার নতুন প্রজাতি ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। ইতিমধ্যে গতকাল মহারাষ্ট্রে ৮ জনের দেহে পাওয়া গেছে নতুন ভ্যারিয়েন্টের খোঁজ। ৭ জনই মুম্বাইয়ের। রাজ্যের স্বাস্থ্য দফতরের স্বাস্থ্য বুলেটিনে এমনটাই জানানো হয়েছে। বাকিজন ভাসাই বিহারের। রাজ্য সরকারের স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানানো হয়েছে।

আক্রান্তের সংখ্যা বেড়ে ৬১
আবার দক্ষিণ আফ্রিকা থেকে এক ব্যক্তি গুজরাতের সুরাতে এসেছিলেন। তিনি ওমিক্রন পজিটিভ। মোট দেশে আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৬১। বিমান বন্দরে করা হয়েছে অনেক কড়াকাড়ি। কোন যাত্রী RTPCR-এর নেগটিভ ছাড়া কোন বিমানে উঠতে পারবেন না।

ফাইজারের দাবি
পৃথিবীতে এই কঠিন পরিস্থিতির মধ্যেই আশার আলো দেখছে ফাইজার। এর দাবি, কোভিড-১৯ এ বিপজ্জনক ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা নিতে পারে তাদের তৈরি অ্যান্টি কোভিড পিল। মোট ২ হাজার ২৫০ জন পূর্ণবয়স্কের উপর এই ওষুধটি গবেষণামূলক প্রয়োগের ফলে ভালো ফল মিলেছে বলে সংস্থা সূত্র মারফত জানা গিয়েছে। ফাইজারের দাবি, তাদের তৈরি ওষুধটি প্রয়োগ করে ৮৯ % করোনা রোগীকে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হাত থেকে বাঁচানো গেছে। আলাদা আলাদা ল্যাবরেটরিতে চালানো হচ্ছে এর গবেষণা।
প্রতীকী ছবি
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications