প্রিয় ইউটিউবারের সাক্ষাৎ পেতে সাইকেলে করে ২৫০ কিমি পার পঞ্জাবের কিশোরের, তারপর....
প্রিয় ইউটিউবারের সাক্ষাৎ পেতে পঞ্জাবের কিশোর সাইকেলে করে ২৫০ কিমি পাড়ি দিল
প্রিয় ইউটিউবারের সঙ্গে দেখা করতে পঞ্জাবের পাতিয়ালা থেকে ১৩ বছরের কিশোর সাইকেলে ২৫০ কিমি পাড়ি দিলেন। দিল্লিতে পৌঁছনোর পর পুলিশ তাঁকে খুঁজে পায়। ইতিমধ্যে দিল্লি পুলিশ কিশোরকে পরিবারের হাতে তুলে দিয়েছে। জানা যায়, পঞ্জাবের ওই কিশোর দিল্লিতে তাঁর প্রিয় ইউটিউবারের বাড়িও খুঁজে পেয়েছিলেন। কিন্তু কিশোরের ভাগ্য একদম ভালো ছিল না, তিন দিনের চেষ্টায় বাড়ি খুঁজে পেলেও প্রিয় তারকা তখন বাড়ি ছিলেন না। দুবাই গিয়েছিলেন। তাই বাধ্য হয়েই তাঁকে খালি হাতে ফিরতে হয়।

অস্টম শ্রেণির এই ছাত্র ৪ অক্টোবর নিখোঁজ হয়ে যান। পরিবারের প্রথম থেকেই সন্দেহ ছিল, কিশোর তার প্রিয় ইউটিউবারের সঙ্গে দেখা করতেই গিয়েছে। কিশোরের পরিবার পাতিয়ালা পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি লেখে। এরপরেই পাতিয়ালা পুলিশ দিল্লি পুলিশকে সতর্ক করে দেয়। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার ওপর নজর রাখা হয়। ইউটিউবারের কাছেো খবর পৌঁছে যায়। কিশোরের প্রিয় তারকা তাঁকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাড়িতে যোগাযোগ করার আবেদন করেন।
অন্যদিকে, একাধিক রুটের সিসিটিভি ফুটেজে সাইকেল নিয়ে কিশোরকে দেখতে পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, কিশোরটি রাতে কোথায় ছিল, সেই বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। এই বিষয়ে কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ জানিয়েছে, খোঁজ নিয়ে জানতে পারে কিশোরের প্রিয় ইউটিউবারের বাড়ি দিল্লির পিতমপুরা এলাকায়। বাসিন্দাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে পুলিশ যোগাযোগ করে। তাঁরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে কিশোরটিকে দেখতে পান। পুলিশ যখন ইউটিউবার নিশ্চয় মালহানের অ্যাপার্টমেন্টে যায়, তখন বলা হয় কিশোরটি এসেছিল। তাকে বলা হয়েছে, তারকা দুবাই গিয়েছে। পুলিশ প্রথমে কিশোরের সাইকেল এবং পরে তাকে কিছুক্ষণ খোঁজার পর বিকেল ৫টার দিকে একটি পার্কে খুঁজে পায়।
দিল্লি পুলিশ কিশোরটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখে। পাতিয়ালা থেকে কিশোরের পরিবার এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। কিশোরের দাদা জানিয়েছে, দিল্লি পুলিশখুব দ্রুত কাজ করছে। দিল্লি পুলিশের সক্রিয়তার জন্য আমরা ভাইকে খুঁজে পেয়েছি। অন্যদিকে, ইউটিউবার টুইট করে বলেছেন, ভালো খবর, শিশুটিকে তার পরিবার খুঁজে পেয়েছে। ভগবানের কাছে অসংখ্য ধন্যবাদ।
এতদূর সাইকেল চালিয়ে আসার পরেও প্রিয় ইউটিউবারের সঙ্গে দেখা হল না, কিশোরের মনে আফশোস থেকে গিয়েছে। তবে কিশোর পরবর্তীকালে পরিবারের সঙ্গেই প্রিয় ইউটিউবারকে দেখতে আসবেন বলে স্থির করছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications