জামাইবাবুর হাতে ধর্ষিত হয়ে অন্তঃসত্ত্বা নাবালিকা

নাবালিকার পরিবারসূত্রের খবর, পড়াশোনার সুবিধার জন্য দিল্লির বসন্ত বিহার এলাকায় জামাইবাবুর সঙ্গে থাকার জন্য পাঠানো হয়েছিল ওই মেয়েটিকে। অভিযুক্ত ব্যক্তি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পিএইডি স্কলার।
অষ্টম শ্রেণীর ছাত্রী ওই নাবালিকা। জামাইবাবুর সঙ্গে একটি ভাড়া বাড়িতে থাকত। ওই ব্যক্তির স্ত্রী অর্থাৎ পীড়িতার দিদি উত্তরপ্রদেশে শ্বশুরবাড়িতে থাকতেন। সেই সুযোগ নিয়ে গত কয়েকমাস ধরে শ্যালিকাকে ওই ব্যক্তি ধর্ষণ করেছে বলে অভিযোগ।
কিছুদিন ধরে পেটে ব্যাথা বলায় হাসপাতালে ওই ১৩ বছরের মেয়েটিকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান মেয়েটি অন্তঃসত্ত্বা। এর পরই খবরটি জনসমক্ষে আসে। ততদিনে ২ মাসের অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছিল ওই নাবালিকা।
এই খবর সামনে আসার পর পুলিশ মেয়েটিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়ে সবকিছু বলে দেয় সে। মেডিক্যাল পরীক্ষাতেও ধর্ষণের প্রমাণ মিলেছে। যদিও শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications