সিগারেট না আনায় খুন ১৩ বছরের কিশোর, মৃতদেহ মিলল অর্ধনগ্ন অবস্থায়

নাসিক, ২৩ জুন : ১৩ বছরের এক কিশোররে অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় সোমবার দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের অনুমান অভিযুক্ত যুবকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পরার জেরেই খুন হতে হয়েছে ওই কিশোরকে।

পুলিশ জানিয়ছে, মৃতের নাম গোলু ওরফে বিশাল ভালেরাও। গোলুর মৃতদেহ যখন উদ্ধার করা হয়, তখন তার পরনে একটি শার্ট থাকলেও, কোমর থেকে উলঙ্গ ছিল তাঁর দেহ। মুখ প্রচন্ড মারধরের চোটে নীল হয়ে গিয়েছে।

সিগারেট না আনায় খুন ১৩ বছরের কিশোর, মৃতদেহ মিলল অর্ধনগ্ন অবস্থায়

গোলুর বাবা শালিগ্রাম পেশায় একজন কলের মিস্ত্রি। তিনি তাঁর অভিযোগে পুলিশকে জানিয়েছেন, খুন হওয়ার দুদিন আগে সিগারেট নিয়ে তাঁর ছেলে গোলুর সঙ্গে অভিযুক্ত দুই যুবকের বচসা হয়। তারা গোলুকে সিগারেট এনে দিতে বলে, গোলু তাতে রাজি না হওয়ায় তাকে কটু কথা শোনাতে শুরু করে যুবকরা।

পুলিশের তরফে জানানো হয়েছে, "এই ঘটনায় যতটা চোখে দেখা যাচ্ছে তার বাইরেও অনেককিছু ঘটেছে। মৃতদেহটি অর্ধলগ্ন অবস্থায় পাওয়া গিয়েছে। তদন্তে এবং ময়নাতদন্তের রিপোর্টে অনেকটাই স্পষ্ট হয়ে যাবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+