নাবালিকাকে ধর্ষণের অভিযোগ সপ্তম শ্রেণির কিশোরের বিরুদ্ধে
এক ৯ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক কিশোরর বিরুদ্ধে। দক্ষিণ দিল্লির গোবিন্দপুরির বাসিন্দা ১৩ বছর বয়সী ওই অভিযুক্ত কিশোরকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
এক ৯ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক কিশোরর বিরুদ্ধে। দক্ষিণ দিল্লির গোবিন্দপুরির বাসিন্দা ১৩ বছর বয়সী ওই অভিযুক্ত কিশোরকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

আক্রান্ত নাবালিকার হঠাৎই বাড়িতে থাকা অবস্থায় পেটে ব্যাথা হতে থাকে। তখনই তার অবস্থান অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক পরীক্ষার পর ধরা পড়ে বিষয়টি। প্রথমে ওই নাবালিকা ভয়ে কিছু না জানাতে চাইলেও, পড়ে সে জানায় গোটা ঘটনাটি।
জানা গিয়েছে, ওই নাবালিকা ও কিশোর একসঙ্গে খেলা ধুলো করত। সপ্তম শ্রেনিতে পাঠরত ওই কিশোরের প্রতিবেশী ছিল নাবালিকা। এদিকে, নাবালিকার কাছ থেকে সমস্ত ঘটনা শুনে, কিশোরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নাবালিকার বাবা মা। তার জেরেই গ্রেফতার হয় কিশোর। নাবালিকার বাবা মায়ের অভিযোগ, কেউ বাড়িতে না থাকা অবস্থায় , বাড়িত ঢুকে ওই কিশোর নাবালিকার সঙ্গে খেলার অজুহাতে এই ঘটনা ঘটিয়েছে। যদিও সেই সময়ে পাশের ঘরেই ছিলেন নাবালিকার দাদু।

Click it and Unblock the Notifications