ঘন কুয়াশায় যমুনা এক্সপ্রেসওয়ের ওপর পরপর গাড়ি দুর্ঘটনা, মৃত ১

যমুনা এক্সপ্রেসওয়ের ওপর ১৩টি গাড়ির একসঙ্গে সংঘর্ষে মৃত্যু হল একজনের, জখম হলেন ১৩জন। বুধবার সকালে ঘন কুয়াশার কারণে এই গাড়িগুলি একটার সঙ্গে আরেকটির ধাক্কা লাগে।

যমুনা এক্সপ্রেসওয়ের ওপর ১৩টি গাড়ির একসঙ্গে সংঘর্ষে মৃত্যু হল একজনের, জখম হলেন ১৩জন। বুধবার সকালে ঘন কুয়াশার কারণে এই গাড়িগুলি একটার সঙ্গে আরেকটির ধাক্কা লাগে। যদিও আহতের কারও চোট গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পরই তাদের ছেড়ে দেওয়া হয়।

ঘন কুয়াশায় যমুনা এক্সপ্রেসওয়ের ওপর পরপর গাড়ি দুর্ঘটনা, মৃত ১

দানকৌরের এসএইচও ফারমুদ আলি জানিয়েছেন, দুর্ঘটনাটি দুদিকের লেনেই হয়েছে। বুধবার ভোরে ওই সময় পাঁচটি গাড়ি আগরার দিকে যাচ্ছিল এবং ৮টি গাড়ি দিল্লির দিকে। যমুনা এক্সপ্রেসওয়ের ওপরই একটি ফ্লাইওভারের কাজ চলায় দুই দিকেরই রাস্তার ওপর ডাইভার্সান করা হয়েছিল। রাস্তা যেখানে ঘোরানো হয়, সেখানে রিফ্লেক্টর বসানো থাকলেও ঘন কুয়াশার কারণে তা দেখতে পাননি চালক।

আচমকা সামনে ওই ব্যারিকেড দেখতে পেয়ে সজোরে ব্রেক কষেন প্রথম গাড়ির চালক। তাঁর গাড়ি থামলেও পরের গাড়িগুলি সময়মত থামাতে পারেননি চালকরা। পরপর গাড়িতে ধাক্কা লাগতে থাকে। এই দুর্ঘটনার পর বেশ কয়েকটি গাড়ি ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হলেও বেশি ক্ষতিগ্রস্থ কয়েকটি গাড়ি অনেক বেলা পর্যন্ত ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এদিকে মৃতের পরিচয় এখনও জানা যায়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে ভোর ৬.৩০ নাগাদ এই ঘটনার পর ব্যাপক যানজটের সৃষ্টি হয় যমুনা এক্সপ্রেসওয়ের ওপর। যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হতে বেলা গড়িয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+